প্রয়াত সারা লি। প্রয়াত ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেনমেন্টের প্রাক্তন রেসলার সারা লি। তাঁর বয়স হয়েছিল মাত্র ৩০ বছর। সারার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সারার মা। ভেঙে পড়েছেন তাঁর ভক্তরা।
প্রায় ১ বছর WWE-তে রেসলিংয়ে দেখা গিয়েছে সারাকে। ২০১৬ সালের জানুয়ারিতে সারা লি-র অভিষেক হয়। সেই সময় ম্যান্ডি রোজও এই শোতে অংশ নেন। WWE-র টাফ এনাফ সিজনের ষষ্ঠ সংস্করণ জিতেছিলেন সারা। ২০১৬ সালের শেষের দিকে WWE ছাড়েন। অগাস্টে ডবলস রেসলিংয়ে অংশ নিয়েছিলেন। তাঁর সঙ্গী ছিলেন মার্গন থে। আলিয়া ও বিলির সঙ্গে লড়াই করেছিলেন। সারা লি কীভাবে মারা গিয়েছেন, তা এখনও জানা যায়নি। তাঁর মৃত্যুর খবর পেয়ে নেট মাধ্যমে শোকবার্তা অ্যালেক্সা ব্লিস, বেকি লিঞ্চ, মিক ফোলির মতো তারকারা।
WWE is saddened to learn of the passing of Sara Lee. As a former "Tough Enough" winner, Lee served as an inspiration to many in the sports-entertainment world. WWE offers its heartfelt condolences to her family, friends and fans. pic.twitter.com/jtjjnG52n7
— WWE (@WWE) October 7, 2022
এই লড়াইয়ের পর সারা লি ইন্ডিপেন্ডেন্ট সার্কিটে ফিরে আসেন। WWE থেকে তাঁকে রিলিজ করে দেয়। কুস্তিগীর তো বটেই সারা দেখতেও অসম্ভব সুন্দরী। তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে রয়েছে প্রাক্তন NXT/WWE সুপারস্টার লেখা। রিয়েলিটি সিরিজ টাফ এনাফ সিজন ৬-এর বিজয়ীও হয়েছেন।
সারা লি-র সোশ্যাল মিডিয়ায় নামডাকও রয়েছে। তাঁর ছবি এবং ভিডিও প্রচুর মানুষ দেখেন। পাঁচ বছর আগে প্রাক্তন WWE সুপারস্টার ওয়েসলি ব্লেককে বিয়ে করেছিলেন সারা লি। ২০১৭ সালে ৩০ ডিসেম্বর বিয়ে হয়েছিল তাঁদের।
আরও পড়ুন- ৪ কফ সিরাপে ৬৬টি শিশুর মৃত্যু, সতর্ক থাকতে জেনে নিন নাম