গৌতম গম্ভীর ও বিরাট কোহলিশনিবার বিরাট কোহলি(Virat Kohli) অধিনায়কত্ব ছাড়ার পর থেকেই অনেকে তাঁকে নিয়ে নানা মন্তব্য শুরু হয়ে গিয়েছে। কেউ কেউ বিরাটের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। আবার কেউ কেউ সমালোচনা করেছেন। এর মধ্যেই শোনা গেল প্রাক্তন জাতীয় দলের ক্রিকেটার গৌতম গম্ভীরের (Gautam Gambhir) মন্তব্য। গৌতম বলেছেন অধিনায়কত্ব জন্মগত অধিকার নয় বিরাটের উচিত ব্যাটিংয়ে মন দেওয়া।
গৌতম গম্ভীরের মন্তব্য
গত বছরের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন বিরাট কোহলি। এরপর বিসিসিআই (BCCI) তাঁকে ওয়ানডে অধিনায়কত্ব থেকেও সরিয়ে দেয়। শনিবার টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেন বিরাট। অনেক ক্রিকেটভক্ত মনে করেন, বিসিসিআইয়ের সঙ্গে বিবাদের জেরে এমন সিদ্ধান্ত নিয়েছেন বিরাট।
স্টার স্পোর্টস এর একটি অনুষ্ঠানে গম্ভীরকে জিজ্ঞাসা করা হয়েছিল অধিনায়কত্ব ছাড়ার পর বিরাটের ব্যাটিং আরো ভালো হবে কিনা? জবাবে গম্ভীর বলেন, ''নতুন কী দেখতে চান? অধিনায়কত্ব কারো জন্মগত অধিকার নয়। মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। কোহলির হাতে অধিনায়কত্ব তুলে দিয়েছিলেন। এরপর ধোনিও বিরাটের অধিনায়কত্বে খেলেছে যদিও ধোনি তিনটি আইসিসি টুর্নামেন্ট ও চারটি আইপিএল (IPL) খেতাব জিতেছেন।
ব্যাটিংয়ে মনোযোগ দেবেন বিরাট
গম্ভীর বলেছেন, ''আমি বিশ্বাস করি কোহলির এখন ব্যাটিংয়ে মনোযোগ দেওয়া উচিত। আপনি যখন টিম ইন্ডিয়ার খেলার স্বপ্ন দেখেন তখন আপনি অধিনায়কত্বের ব্যাপারে ভাবেন না। আপনি শুধু ভারতের জন্য ম্যাচটা জিততে চান। অধিনায়ক না থাকলে আপনি টস করতে যাবেন না, ফিল্ডিং পরিবর্তন করবেন না। তবে আপনার শক্তির কোনো ঘাটতি থাকা উচিত নয়। কারণ দেশের হয়ে খেলাই গর্বের বিষয়।''
দারুণ রেকর্ড বিরাটের
২০১৪ সালের ৩০ ডিসেম্বর টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন ধোনি। এরপর কোহলির হাতেই অধিনায়কত্ব তুলে দেওয়া হয়। এরপর থেকে ভারতের সফলতম অধিনায়ক হয়ে ওঠেন কোহলি। তাঁর অধিনায়কত্বে ৬৮ টি টেস্টে খেলেছে ভারত। যার মধ্যে ভারত জয় পেয়েছে ৪৬ টি টেস্টে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ হেরে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন বিরাট।