Harbhajan Singh MS Dhoni: 'ওঁর সঙ্গে কথা বলি না,' ধোনির সঙ্গে 'তিক্ত' সম্পর্ক ফাঁস করলেন হরভজন

১০ বছর ধরে একে অপরের সঙ্গে কথা বলেন না হরভজন সিং (Harbhajan Singh) ও মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। ভারতীয় দল (Team India) ও আইপিএল-এ (IPL) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন। তবুও কথা বন্ধ দুই তারকার। এমনটা নিজেই জানিয়েছেন ভারতের প্রাক্তন অফস্পিনার। তবে তিনি এও জানিয়েছেন, ম্যাচ চলাকালীন রণকৌশল ও ফিল্ড প্লেসমেন্ট তাঁদের মধ্যে কিছু কথা হলেও, মাঠের বাইরে কথা হত না। 

Advertisement
'ওঁর সঙ্গে কথা বলি না,' ধোনির সঙ্গে 'তিক্ত' সম্পর্ক ফাঁস করলেন হরভজনharbhajan singh, mahendra singh dhoni

১০ বছর ধরে একে অপরের সঙ্গে কথা বলেন না হরভজন সিং (Harbhajan Singh) ও মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। ভারতীয় দল (Team India) ও আইপিএল-এ (IPL) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন। তবুও কথা বন্ধ দুই তারকার। এমনটা নিজেই জানিয়েছেন ভারতের প্রাক্তন অফস্পিনার। তবে তিনি এও জানিয়েছেন, ম্যাচ চলাকালীন রণকৌশল ও ফিল্ড প্লেসমেন্ট তাঁদের মধ্যে কিছু কথা হলেও, মাঠের বাইরে কথা হত না। 

কী বললেন হরভজন?
নিউজ-১৮-কে দেওয়া সাক্ষাৎকারে হরভজন বলেন, 'ধোনির সঙ্গে আমি কথা বলি না। যখন সিএসকের (CSK) হয়ে খেলতাম, তখনই যা টুকিটাকি কথা হতো। তবে তার বাইরে আমাদের কথা নেই। দশ বছরেরও বেশি হয়ে গেল আমাদের মধ্যে কথাবার্তা হয় না। আমার কথা বলার প্রয়োজন হয় না, হয়তো ওর ক্ষেত্রেও তাই। জানি না কী কারণ।’ তিনি আরও বলেন, 'চেন্নাই দলে থাকার সময় মাঠের মধ্যে আমাদের কথাবার্তা হত। তবে সেটা সেখানেই সীমাবদ্ধ ছিল। আমিও কোনও দিন ওর হোটেলের ঘরে যাইনি, ও আমার ঘরে আসেনি।'

২০০৭ ও ২০১১ বিশ্বকাপে ভারতীয় দলের সদস্য হরভজন
দুই ক্রিকেটারই ভারতীয় দলকে প্রচুর ম্যাচ জিতিয়েছেন। যার মধ্যে ২০০৭ সালের টি২০ বিশ্বকাপের পাশাপাশি ২০১১ সালের বিশ্বকাপও রয়েছে। এরপর সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহওয়াগ, জাহির খানরা অবসর নিলেও যুবরাজ সিং ও হরভজন লড়াই জারি রাখেন। তবে ২০১৫ বিশ্বকাপে দুই সিনিয়র তারকাকে বাদ দেওয়া হয়। যুবির মতো ভাজ্জিও দাবি করেন যে, সেই বিশ্বকাপ থেকে বাদ পড়াই তাঁদের আন্তর্জাতিক কেরিয়ার দীর্ঘায়িত হতে দেয়নি। 

২০১৫ সালে শেষবার একসঙ্গে খেলেছেন ভাজ্জি ও ধোনি
২০১৫ সালেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি ওয়ান ডে ম্যাচে ধোনি ও হরভজন একসঙ্গে মাঠে নামেন। সেটাই শেষবার। এর বছর তিনেক পরে রিইউনিয়ন হয় দুই তারকার। সেটা যদিও চেন্নাই সুপার কিংসের হয়ে। ধোনি এখনও ইয়েলো আর্মির হয়ে খেলা চালিয়ে গেলেও আন্তর্জাতিক তো বটেই, ঘরোয়া ক্রিকেট থেকেও অবসর নিয়েছেন হরভজন। এখন ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যায় তাঁকে। আগামী মরসুমেও আইপিএল-এ ধোনি ম্যাজিক দেখা যায় কিনা সেদিকে তাকিয়ে গোটা দেশের ক্রিকেট ফ্যানরা। অবসরের সমস্ত জল্পনা উড়িয়ে ধোনি এখনও কতটা ফিট সেটাও দেখার।

Advertisement

POST A COMMENT
Advertisement