Harmanpreet Kaur: মেয়েদের ক্রিকেটে এমন রেকর্ড আর কারও নেই, কোন নজির গড়লেন হরমনপ্রীত?

আবার রেকর্ড গড়লেন হরমনপ্রীত কৌর। গত বছরেই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে তাঁর দল। আর এবার রেকর্ড গড়লেন তিনি নিজেই। মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন ভারতের অধিনায়িকা হরমনপ্রীত কৌর। সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার বিষয়ে নিউজিল্যান্ডের সুজি বেটস (৩৫৫)-কে ছাপিয়ে গেলেন ভারতীয় ক্রিকেটের কোহিনুর 'হ্যারি'। 

Advertisement
মেয়েদের ক্রিকেটে এমন রেকর্ড আর কারও নেই, কোন নজির গড়লেন হরমনপ্রীত?হরমনপ্রীত কৌর

আবার রেকর্ড গড়লেন হরমনপ্রীত কৌর। গত বছরেই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে তাঁর দল। আর এবার রেকর্ড গড়লেন তিনি নিজেই। মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন ভারতের অধিনায়িকা হরমনপ্রীত কৌর। সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার বিষয়ে নিউজিল্যান্ডের সুজি বেটস (৩৫৫)-কে ছাপিয়ে গেলেন ভারতীয় ক্রিকেটের কোহিনুর 'হ্যারি'। 

৩৬ বছরের পঞ্জাবের হরমনপ্রীত দেশের হয়ে ৬টি টেস্ট, ১৬১টি ওয়ানডে খেলেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে এই নজির গড়লেন তিনি। সিরিজে ১-০ এগিয়ে থেকে এদিন ক্য়ানবেরায় খেলতে নামে ভারতীয় মহিলা দল। এখনও পর্যন্ত হরমনপ্রীত কৌর ৬টি টেস্ট খেলেছেন। ১৬১টি ওয়ান ডে ম্য়াচ খেলেছেন। সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্য়াচ খেলেছেন হরমনপ্রীত। তিনি তাঁর কেরিয়ারে এখনও পর্যন্ত ১৮৯টি ম্য়াচ। ৬ টেস্টে এখনও পর্যন্ত ২০০ রান করেছেন। ৩৬ বছরের তারকা ব্যাটার ৪৪০৯ রান করেছেন এখনও পর্যন্ত। টি-টোয়েন্টি ফর্ম্যাটে মোট ৩৭৮৪ রান করেছেন হরমনপ্রীত এখনও পর্যন্ত। দেশের জার্সিতে আট হাজারের বেশি রান ও ৭৫টি উইকেট নিয়েছেন তিনি। ২০১২ সাল থেকে তিনি দেশের মহিলা দলের অধিনায়িকা হিসাবে বেশ কিছু বড় সাফল্য পেয়েছেন। মহিলা টি-২০ ক্রিকেটে অধিনায়ক হিসেবে সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচে (১৩৩টি) খেলার নজিরও আছে তাঁর।

গত বছর দেশের মাটিতে হওয়া ওয়ানডে বিশ্বকাপে হরমনপ্রীতের নেতৃত্বেই কাপ জেতে ভারতীয় মহিলা দল। সেটাই ছিল প্রথমবার মহিলাদের ক্রিকেটে ভারতের প্রথম বিশ্বজয়। দেশের হয়ে টানা ৮৭টি ওয়ানডে ম্য়াচ খেলে বিশ্বরেকর্ড গড়া হরমনপ্রীত আরও বেশ কয়েক বছর খেলতে চান। ব্যাট হাতে বড় ম্যাচ উইনার, বল হাতে ম্য়াচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখার পাশাপাশি অসম্ভব ভাল ফিল্ডারও হলেন হরমনপ্রীত। চলতি বছর হরমনপ্রীত কৌরের নেতৃত্বে মহিলাদের টি-২০ বিশ্বকাপে খেলতে নামছে ভারতীয় মহিলা দল।

এদিকে, উইমেন্স প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত মোট ৩৫টি ম্য়াচ খেলেছেন হরমনপ্রীত। ৬২টি উইমেন্স প্রিমিয়ার লিগের ম্য়াচ। ১০টি উইমেন্স ১০০ ম্য়াচ খেলেছেন।

Advertisement

POST A COMMENT
Advertisement