হরমনপ্রীতের রান আউটমহিলাদের আইসিসি টি২০ বিশ্বকাপের (ICC Women T20 World Cup) সেমিফাইনালে অস্ট্রেলিয়ার (India vs Australia) লাছে ভারত ৫ রানে হেরে গিয়ে বিদায় নিয়েছে। এর পর থেকেই ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) রান আউটই সেই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে ধরা হয়েছে। ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর ম্যাচের পরে বলেছিলেন যে তিনি যেভাবে রান আউট হয়েছেন তা খুবই দুর্ভাগ্যজনক।
যদিও অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালিসা হিলি (Alyssa Healy) ভারতের অধিনায়কের সঙ্গে একমত নন। এই গোটা ঘটনায় হরমনপ্রীত কৌরকে নিয়েই প্রশ্ন তুলেছেন অ্যালিসা হিলি। অজি উইকেটকিপারের বিশ্বাস, হরমনপ্রীত কৌর ক্রিজে পৌঁছানোর চেষ্টা করেননি। 'এবিসি স্পোর্টস'-কে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যালিসা হিলি বলেছেন, 'এটি একটি অদ্ভুত ঘটনা। হরমনপ্রীত বলতে পারেন যে তিনি এটা তাঁর দুর্ভাগ্য। তবে আমি বিশ্বাস করি, তাঁর চেষ্টার অভাব ছিল। সম্ভবত ক্রিজে পৌঁছাতে পারত। মাত্র দুই মিটারের ব্যাপার ছিল। যদিও এটা নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই।'
আরও পড়ুন: বায়োপিকে অভিনয়ের প্রস্তাবই পাননি রণবীর, তাহলে সৌরভের চরিত্রে কে?
অ্যালিসা আরও বলেন, 'ম্যাচের পর আমাদের দলের বেলিন্ডা ক্লার্ক আমায় মেসেজ করে জানায়, খুব ভালো কাজ করেছ বেলটা ফেলে দিয়ে। আমি সাধারণভাবে অকারণে বেল ফেলি না। আমার মনে হয়, এতে সময় নষ্ট হয়। কারণ আমাকেই আবার সেই বেল লাগাতে হবে।' যদিও এ ক্ষেত্রে ব্যাপারটা একেবারেই আলাদা ছিল। কারণ, আউট হতে পারতেন হরমনপ্রীত। অ্যালিসা বলেন, 'তবে এ ক্ষেত্রে আমার মনে হয়েছিল, স্ট্যাম্প নারানো উচিত। আমি আম্পায়ারের দিকে তাকিয়ে বলি, মনে হয় এটা আউট।'
আরও পড়ুন: কেএল রাহুলকে সহ-অধিনায়ক থেকে সরানোর পর বোমা ফাটালেন রবি শাস্ত্রী
ভারত অধিনায়ক আস্তে দৌড়ানোয় রান আউট হন। এমনটাই মনে করেন অজি উইকেটকিপার। অ্যালিসা বলেন, 'এটা একটা দারুণ ম্যাচ ছিল। হরমনপ্রীত বলতেই পারে এটা দুর্ভাগ্য। তবে দ্বিতীয় রান নেওয়ার সময় ও যদি আরও একটু জোরে দৌড়াত, তা হলে আউট হতে হত না।'
সেই ম্যাচ চলাকালীন, ভারতীয় ইনিংসের ১৫তম ওভারে দ্বিতীয় রান নেওয়ার চেষ্টায় হরমনপ্রীত কৌর রানআউট হন। সেই সময় হরমনপ্রীতের ব্যাট আটকে যায়। গার্ডনারের থ্রোতে রান আউট হন।