CWC 2022: ট্র্যাকে না নেমেই সোনা! হিমাকে শুভেচ্ছা জানিয়ে ট্রোলড সেহওয়াগ

কমনওয়েলথ গেমসে ৪০০ মিটারে এখনও নামেননি হিমা। তার আগেই তাঁকে বিজয়ী হওয়ার জন্য অভিনন্দন জানিয়ে দেন। আর এতেই চটেছেন ভারতের ক্রীড়া প্রেমীরা। আসলে একটি ভুয়ো ভিডিও গতকাল থেকেই ভাইরাল হ্যরছিল। সেই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ২০২২ কমনওয়েলথে মেয়েদের ৪০০ মিটার বিভাগে সোনা জিতলেন হিমা দাস। পরে যদিও বোঝা যায় এই ইভেন্ট এখনও শুরুই হয়নি।

Advertisement
ট্র্যাকে না নেমেই সোনা! হিমাকে শুভেচ্ছা জানিয়ে ট্রোলড সেহওয়াগহিমা দাস ও বীরেন্দ্র সেহওয়াগ
হাইলাইটস
  • ট্রোলড হলেন বীরু
  • ডিলিট করলেন পোস্ট

হিমা দাসকে (Hima Das) নিয়ে ভুল খবর রটিয়ে ট্রোলড হলেন বীরেন্দ্র সেহওয়াগ (Virender Sehwag)। কমনওয়েলথ গেমসে ৪০০ মিটারে এখনও নামেননি হিমা। তার আগেই তাঁকে বিজয়ী হওয়ার জন্য অভিনন্দন জানিয়ে দেন। আর এতেই চটেছেন ভারতের ক্রীড়া প্রেমীরা। আসলে একটি ভুয়ো ভিডিও গতকাল থেকেই ভাইরাল হয়েছিল। সেই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ২০২২ কমনওয়েলথে মেয়েদের ৪০০ মিটার বিভাগে সোনা জিতলেন হিমা দাস। পরে যদিও বোঝা যায় এই ইভেন্ট এখনও শুরুই হয়নি।

তবে ভিডিও যাচাই না করে হিমাকে অভিনন্দন জানানোয় ক্ষুব্ধ ভারতের ক্রীড়াপ্রেমীরা। যদিও পঅরে নিজের ভুল বুঝে টুইটার থেকে এই পোস্ট ডিলিট করেন ভারতের প্রাক্তন ওপেনার। তবে ততক্ষণে জা হওয়ার তা হয়ে গিয়েছে। সেই পোস্টের স্ক্রিন শট ভাইরাল হয়ে গিয়েছে।

এদিকে কমনওয়েলথ গেমস ২০২২-এ (Commonwealth Games 2022) চতুর্থ পদক জিতে নিল ভারত। বিন্দিয়ারানি দেবী (Bindyarani) মহিলাদের ওয়েটলিফটিংয়ে ৫৫ কেজি বিভাগে রুপো জিতে নিয়েছেন। বিন্দিয়ারানি স্ন্যাচে ৮৬ স্কোর করেন। ক্লিন অ্যান্ড জার্কে ১১৬ স্কোর করেন। অর্থাৎ তিনি মোট ২০২ কেজি ওজন তুলে রুপোর পদক জিতে নিয়েছেন।

 

ওয়েটলিফটিংয়ে জয়ের পর উচ্ছ্বসিত বিন্দিয়ারানি দেবী। বলেন- "আমি প্রথমবার কমনওয়েলথে খেলার সুযোগ পেলাম। আর সেখানে রুপো জিতে আমি খুব খুশি। এটা আমার জীবনের সেরা পারফরম্যান্স ছিল। তবে সোনা আমার হাত থেকে ছিটকে গেল।..... পরের বার আরও ভালো করার চেষ্টা করব।"

আরও পড়ুন: কমনওয়েলথে ভারতের চতুর্থ পদক জয়, ভারোত্তোলনে রুপো জিতলেন বিন্দিয়ারানি দেবী

কমনওয়েলথ ২০২২-এ ভারত এখনও পর্যন্ত চারটি পদক পেয়েছে। চারটিই এসেছে ওয়েটলিফলিংয়ে। টোকিও অলিম্পিক্সে রুপোর পদক জয়ী মীরাবাই চানু, কমনওয়েলথে ৪৯ কেজি ওজন বিভাগে সোনা জিতেছেন। অন্যদিকে, সংকেত মহাদেব এবং গুরুরাজা পূজারি যথাক্রমে রুপো এবং ব্রোঞ্জ জিতে নিয়েছেন।

 

মণিপুরের বিন্দিয়ারানি দেবী স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI) কেন্দ্রে তাঁর প্রশিক্ষণ নেন। কিন্তু করোনা মহামারির কারণে কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। এরপর বিন্দিয়ারানি অনিতা চানুর নির্দেশনায় প্রশিক্ষণ নেন। যিনি আবার তারকা ভারোত্তোলক মীরাবাই চানুর কোচ ছিলেন।

Advertisement

বিন্দিয়ারানি দেবী মালয়েশিয়ার পেনাংয়ে অনুষ্ঠিত ২০১৬ বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপে আন্তর্জাতিক সার্কিটে আত্মপ্রকাশ করেন। সেই টুর্নামেন্টে দশম স্থান অর্জন করেন। ২৩ বছর বয়সী বিন্দিয়ারানি দেবী ২০১৯ সালে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছিলেন।
 

POST A COMMENT
Advertisement