T20 বিশ্বকাপে পাকিস্তানের 'নাটক', PCB-কে কড়া হুঁশিয়ারি দিয়ে দিল ICC

ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে চায় না পাকিস্তান। ১৫ ফেব্রুয়ারি টি-২০ বিশ্বকাপের ম্যাচ বয়কট নিয়ে তারা যে হুমকি দিয়েছে, তা নিয়ে এবার কড়া প্রতিক্রিয়া এল ICC-র তরফে। এই নিয়ে একটি বোর্ড মিটিংও ডাকতে পারেন জয় শাহ। কী বলা হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে?

Advertisement
T20 বিশ্বকাপে পাকিস্তানের 'নাটক', PCB-কে কড়া হুঁশিয়ারি দিয়ে দিল ICCপকিস্তানের বয়কট 'নাটক' নিয়ে কী বলছে ICC?
হাইলাইটস
  • বিশ্বকাপের ম্যাচ বয়কট নিয়ে PCB-কে কড়া বার্তা ICC-র
  • আন্তর্জাতিক ক্রিকেট এবং ফ্যানেদের স্বার্থবিরোধী মনে করছে ICC
  • এই নিয়ে একটি বোর্ড মিটিংও ডাকতে পারেন জয় শাহ

১৫ ফেব্রুয়ারির টি-২০ বিশ্বকাপের ম্যাচে ভারতের বিরুদ্ধে খেলবে না পাকিস্তান। দেশের সরকারের পক্ষ থেকে এই বক্তব্য বলা হলেও এখনও পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) আনুষ্ঠানিক ভাবে কোনও লিখিত বার্তায় পাঠায়নি ICC-কে। এ ব্যাপারে কী বক্তব্য জয় শাহদের?

সূত্রের খবর, ICC বিষয়টি নিয়ে স্পষ্ট অবস্থান জানতে চায় PCB-র থেকে। তারা আনুষ্ঠানিক ভাবে বার্তার অপেক্ষায় রয়েছে। ICC কর্তৃপক্ষ জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় প্রচার হওয়া কোনও বক্তব্য বা পোস্টকে তারা সরকারি সিদ্ধান্ত হিসেবে গণ্য করবে না। এ ক্ষেত্রে কেবলমাত্র সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডের আনুষ্ঠানিক বার্তা বা বিবৃতিকেই চূড়ান্ত হিসেবে ধরা হবে। 

এদিকে, পাকিস্তান সরকারের একটি পোস্টে বলা হয়েছে, ১৫ ফেব্রুয়ারির টি-২০ ম্যাচ বয়কট করবে তারা। এই দাবিকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেটে আলোড়ন পড়ে গিয়েছে। নানা জল্পনা উঠে আসছে। 

একটি প্রেস বিজ্ঞপ্তিতে ICC লিখেছে, 'PCB তাদের দেশের ক্রিকেটের উপর এর সুদূরপ্রসারী এবং গুরুত্বপূর্ণ প্রভাবের কথা বিবেচনা করবে। কারণ এটি বিশ্ব ক্রিকেটের ভারসাম্যকে প্রভাবিত করতে পারে। যার অন্যতম সদস্য এবং সুবিধাভোগী PCB নিজেই।' ICC আরও লিখেছে, 'পাকিস্তানের বাছাই করা ম্যাচ খেলার অবস্থান বিশ্বের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার মূল ভিত্তির সঙ্গে মেলানো কঠিন। কারণ, এ ধরণের প্রতিযোগিতায় যোগ্যতা অর্জন করা সকল দলের কাছে প্রত্যাশা থাকে যে, তারা নির্ধারিত সূচি অনুযায়ী সমান শর্তে প্রতিযোগিতায় অংশ নেবে।' পাক বোর্ড নিজেদের দায়িত্ব মনে করিয়ে দিয়েছে তারা উল্লেখ করেছে, 'ICC-র অগ্রাধিকার হল টি-টোয়েন্টি বিশ্বকাপ সফল ভাবে আয়োজন করা। PCB সহ এর সকল সদস্যেরও এটা দায়িত্ব হওয়া উচিত। ICC আশা করে PCB  একটি গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করবে যা বিশ্বকাপের সঙ্গে যুক্ত সকলের স্বার্থ রক্ষা করবে।'

তবে এখনও পর্যন্ত PCB-র পক্ষ থেকে এ বিষয়ে কোনও অফিশিয়াল বিবৃতি বা সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসেনি। ফলে নির্ধারিত সূচি অনুযায়ী ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত অনিশ্চয়তা রয়েছে। 

Advertisement

ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট নিয়ে পাকিস্তান কার্যত যে হুমকি দিয়ে রেখেছে, তা নিয়ে আলোচনা করতে ICC একটি বোর্ড মিটিং ডাকতে পারে বলেও খবর। 

 

POST A COMMENT
Advertisement