India vs Brazil Match Ticket: সল্টলেকে ব্রাজিল ম্যাচের সবথেকে কম দামের টিকিট ৯৯৯ টাকা, কীভাবে পাবেন?

ভারত বনাম ব্রাজিল ম্যাচের টিকিট বিক্রি শুরু হতে না হতেই শেষ ৯৯৯ টাকার টিকিট। সেক্ষেত্রে সবচেয়ে কম কত টাকার টিকিট কেটে যুবভারতী স্টেডিয়ামে খেলা দেখতে যাওয়া যাবে? কোথায় মিলবে এই হাইভোল্টেজ ম্যাচের টিকিট?

Advertisement
 সল্টলেকে ব্রাজিল ম্যাচের সবথেকে কম দামের টিকিট ৯৯৯ টাকা, কীভাবে পাবেন?ব্রাজিল ম্যাচের টিকিটের দাম কত?
হাইলাইটস
  • ব্রাজিল ম্যাচের ৯৯৯ টাকার টিকিট শেষ
  • সবচেয়ে কমদামি টিকিটের দাম কত?
  • কীভাবে কাটবেন যুবভারতীর টিকিট?

ফুটবলপ্রেমীদের জন্য দারুণ খবর। আগামী ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ভিনিশিয়াস জুনিয়রদের দেখতে যাওয়ার জন্য যাঁরা মুখিয়ে ছিলেন, তাঁরা এবার সহজেই সংগ্রহ করতে পারবেন ম্যাচের টিকিট। কীভাবে? রইল পদ্ধতি...

 ৩ অক্টোবরের মেগা ফ্রেন্ডলি ম্যাচের টিকিট প্রায় ১ মাস আগে থেকেই কেটে ফেলার সুযোগ পাবেন ব্রাজিল তথা ফুটবলপ্রেমীরা। বুধবার, ২ সেপ্টেম্বর থেকেই টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। বিকেল ৪টে নাগাদ খুলে গিয়েছে টিকিটের উইন্ডো। 

কোথায়-কীভাবে টিকিট কাটবেন? 
District By Zomato অ্যাপ থেকে অনলাইনে ভারত বনাম ব্রাজিল ফ্রেন্ডলি ম্যাচের টিকিট কাটা যাবে। 

কত দাম টিকিটের? 
ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে ১০০০ টাকা। তবে অ্যাপ থেকে কাটার সময়ে এর সঙ্গে যুক্ত হবে ১৮ শতাংশ GST।  টিকিট বিক্রি শুরুর পর থেকেই ‘অনলাইন কিউ’তে থাকা হাজার হাজার ইউজারের ভিড় উপচে পড়ে ওই অ্যাপে। ফলত  বুকিং শুরুর কয়েক মিনিটের মধ্যেই ৯৯৯ টাকার টিকিট শেষ হয়ে যায়। এমনটাই জানিয়েছেন আয়োজকরা। 

তবে ৯৯৯ টিকিট না পেলেও সুযোগ রয়েছে আরও টিকিট কাটার। B1 Silver ও D1 Silver ব্লকের  টিকিটের দাম করা হয়েছে ১৫০০ টাকা।

টিকিটের সর্বোচ্চ মূল্য ১৫০০০ টাকা। VIP বক্সে বসে খেলা দেখা যাবে এই মূল্যের টিকিট কাটলে। বিভিন্ন ব্লক এবং মাঠ থেকে দূরত্ব ও ভিউ অনুযায়ী টিকিটের দাম ভাগ করা হয়েছে।  

কোন ব্লকে টিকিটের কত দাম? 
> A1 (Left) Gold: ৪৫০০ টাকা
> A1 (Right) Gold: ৪৫০০ টাকা
> A2 (Left): ৯০০০ টাকা
> A2 (Right): ৯০০০ টাকা
> A3 (Left): ৭০০০ টাকা
> A3 (Right): ৭০০০ টাকা
> B1 Gold: ২৫০০ টাকা
> B2: ৬০০০ টাকা
> B3: ৪৫০০ টাকা
> C1 (Left) Gold: ৩৫০০ টাকা
> C1 (Right) Gold: ৩৫০০ টাকা
> C2 (Left): ৭০০০ টাকা
> C2 (Right): ৭০০০ টাকা
> C3 (Left): ৬০০০ টাকা
> C3 (Right): ৬০০০ টাকা
> D1 Gold: ২৫০০ টাকা
> D2: ৬০০০ টাকা
> D3: ৪৫০০ টাকা
> Block A1 (Left) Silver: ৩৫০০ টাকা
> Block A1 (Right) Silver: ৩৫০০ টাকা
> Block B1 Silver: ১৫০০ টাকা
> Block C1 (Left) Silver: ২০০০ টাকা
> Block C1 (Right) Silver: ২০০০ টাকা
> Block D1 Silver: ১৫০০ টাকা
> VIP Left: ১৫০০০ টাকা
> VIP Right: ১৫০০০ টাকা

Advertisement

এদিকে সূত্রের খবর, ৩০ সেপ্টেম্বর রাতেই ভিনিশিয়াস জুনিয়াররা কলকাতায় পা রাখবেন। তবে শধু খেলোড়াররাই নয়, ব্রাজিল টিমের সঙ্গে আসবে ৯৬ জনের টিম। অস্ট্রেলিয়া থেকে প্রাইভেট জেটে আসবেন তাঁরা। ভিনিশিয়াসরা অধিকাংশই হোটেলে আলাদা আলাদা রুমে থাকবেন। সঙ্গে থাকবে তাঁদের জিমের সামগ্রী। ক্রীড়া সাংবাদিকমহল সূত্রে খবর এমনটাই। ফলে কোন হোটেলে তাঁদের থাকলে সুবিধা হয়, কোন মাঠে তাঁরা প্র্যাকটিস করতে পারবেন, এই বিষয়গুলি খতিয়ে দেখতেই অগাস্টে ঘুরে গিয়েছেন তাঁদের টেকনিক্যাল টিম। 

 

POST A COMMENT
Advertisement