Ind vs Pak T20 Wc 2026: উসমান তারিকের বিরুদ্ধে কী স্ট্র্যাটেজি? পরামর্শ দিলেন হরভজন

ভারতীয় দল রবিবার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামছে। সেই ম্যাচে বড় ভূমিকা নিতে পারেন পাক স্পিনার উসমান তারিক। এই বিপদজ্জনক স্পিনারকে সামলানোর উপায় বলে দিলেন ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিং। হরভজন বিশ্বাস করেন যে ভারত যদি সতর্ক না হয় তবে পাকিস্তানের রহস্যময় স্পিনার উসমান তারিক নির্ধারক ভূমিকা পালন করতে পারেন।

Advertisement
উসমান তারিকের বিরুদ্ধে কী স্ট্র্যাটেজি? পরামর্শ দিলেন হরভজনহরভজন সিং ও উসমান তারিক

ভারতীয় দল রবিবার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামছে। সেই ম্যাচে বড় ভূমিকা নিতে পারেন পাক স্পিনার উসমান তারিক। এই বিপদজ্জনক স্পিনারকে সামলানোর উপায় বলে দিলেন ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিং। হরভজন বিশ্বাস করেন যে ভারত যদি সতর্ক না হয় তবে পাকিস্তানের রহস্যময় স্পিনার উসমান তারিক নির্ধারক ভূমিকা পালন করতে পারেন।

কী বললেন হরভজন 
যদিও হরভজন মনে করেন ভারত এই ম্যাচ জিতে যাবে। ভাজ্জির পরামর্শ তারিকের বোলিংয়ের বিরুদ্ধে অপ্রয়োজনীয় সুযোগ নেওয়ার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে হরভজন বলেন, 'ভারত ম্যাচ জিতবে, পাকিস্তানের একজন স্পিনার (উসমান তারিক) আছে, সে একজন ভালো স্পিনার, আমাদের তাকে নিরাপদে খেলতে হবে।' 

গতবারের চ্যাম্পিয়ন ভারত এবারেও ভাল দল। এমনটাই মনে করেন ভারতের প্রাক্তন স্পিনার। হরভজন বলেন, 'ভারতীয় দল পাকিস্তানকে হারাতে পারবে। খুব ভালো দল। আমরা আশা করি তারা সবসময় যেভাবে খেলেছে সেভাবেই খেলবে, কোনও চাপ ছাড়াই খেলবে এবং জয়ের পতাকা উড়িয়ে দেবে।' 

কেন আলোচনায় উসমান?
আন্তর্জাতিক ক্রিকেটে এখনও নতুন হলেও, ২৮ বছর বয়সী এই খেলোয়াড় ইতিমধ্যেই এই বিশ্বকাপে পাকিস্তানের মিস্ট্রি স্পিনার হিসেবে খ্যাতি অর্জন করেছেন। তবে তাঁর অ্যাকশন নিয়ে বিতর্ক কম হয়নি। যদিও আইসিসি এ ব্যাপারে মুখ খোলেনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের সময় প্রথম্বার ক্যামেরন গ্রিন এর বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। 

তারিক এখন পর্যন্ত মাত্র চারটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে খেলেছেন, কিন্তু তার উইকেট সংখ্যা চমকে দেওয়ার মতো। ১১টি উইকেট এবং ছয়ের নিচে ইকোনমি রেট। তার অনন্য স্টপ-এন্ড-পজ অ্যাকশন নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, ব্যাটসম্যানদের তার বিপক্ষে ছন্দ পেতে অসুবিধা হচ্ছে।

অফ-স্পিনারের অস্বাভাবিক বোলিং-এর তুলনা শ্রীলঙ্কার কিংবদন্তি মুথাইয়া মুরালিধরনের সঙ্গেও করা হয়েছে, মূলত তারিকের কনুইয়ের কারণে, এভাবে বল করেন। তবে এর ফলেই তিনি কিছুটা হলেও সুবিধা পাচ্ছেন। পিচ রিপোর্ট বলছে, ম্যাচ এগোনর সঙ্গে সঙ্গে কলম্বোর পিচে কিছুটা গ্রিপ হবে। তারিকের রহস্য পাকিস্তানকে ভারতকে সমস্যায় ফেলতেই পারে। তবে মনে রাখতে হবে হরভজন যেমন উল্লেখ করেছেন, ভারতের চ্যালেঞ্জ হবে ধৈর্য ধরে রাখা, নিরাপদে চার ওভার কাটিয়ে দেওয়া। পাকিস্তানের নতুন স্পিনারের হাতে অস্ত্র তুলে না দেওয়া।

Advertisement

POST A COMMENT
Advertisement