টিম ইন্ডিয়ার উচ্ছ্বাস ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম একদিনের ম্যাচে লড়াই করে জিততে হল ভারতকে। মাত্র ৩ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারাল তারা। ব্যর্থ হল কাইল মেয়ার্স, ব্রুক ও ব্রেন্ডন কিংদের লড়াই। তিন ম্যাচের একদিনের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শিখর ধাওয়ানের ভারত। এদিন টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান।
ব্যাট করতে নেমে শুভমন গিলের সঙ্গে ১১৯ রানের পার্টনারশিপ গড়ে তোলেন শিখর ধাওয়ান। ৫৩ বলে ৬৪ রান করে আউট হন গিল। তাঁর ইনিংসে ছিল ছ'টা চার আর ২টো ছক্কা দিয়ে। অন্যদিকে ৯৯ বল খেলে ৯৭ রান করে আউট হন ক্যাপ্টেন শিখর ধাওয়ান। ১০টা চার আর ৩টে ছক্কা মারলেও শতরান করতে পারলেন না তিনি। ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন শ্রেয়াস আইয়ার। ৫৭ বলে ৫৪ রান রান করে আউট হন। মারেন ৫টা চার অ ২টো ছক্কায়। তবে ব্যর্থ সূর্যকুমার যাদব ও উইকেটকিপার সঞ্জু স্যামসন। ১৪ বলে ১৩ রান ক্তে আউট সূর্যকুমার। ১৮ বলে ১২ করে আউট স্যামসন।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিতলেই পাকিস্তানের রেকর্ড ভাঙবে ভারত
তবে ভাল ব্যাট করেছেন দীপক হুডা ও অক্ষর প্যাটেল। ৩২ বলে ২৭ রান করেন দীপক। আর অক্ষর করেন ২১ বলে ২১ রান। ওয়েস্ট ইন্ডিজের সামনে ৩০৯ রানের লক্ষ্য রাখে ভারতীয় দল।
জবাবে শুরুতেই সাই হোপের উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তবুও ধীরে ধীরে পার্টনারশিপ গড়ে তোলেন কাইল মেয়ার্স ও ব্রুকস। পরপর দুই ব্যাটসম্যানকেই আউট করেন শার্দূল ঠাকুর। ৬৮ বলে ৭৫ রানের দারুণ ইনিংস খেলেন মেয়ার্স। মারেন ১০টা চার আর একটা ছক্কা। অন্যদিকে, ৬১ বলে ৪৬ রানের ইনিংস খেলেন ব্রুকস। এই জুটি ভাঙার পর ফের ইনিংস গড়ার কাজ করেন ব্রেন্ডন কিং ও পুরান। ৬৬ বলে ৫৪ রান করে আউট হন কিং। পুরান করেন ২৬ বলে ২৫ রান। শেষ দিকে দলকে জেতানোর চেষ্টা করেন আকিল হোসেন ও রোমারিও শেফার্ড। ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০৫ রানে থামতে হয় ওয়েস্ট ইন্ডিজকে।
আরও পড়ুন: ক্যারেবিয়ান সফরে নেই বিরাট, আক্ষেপ ওয়েস্ট ইন্ডিজ কোচের
দুটি করে উইকেট তুলে নেন ভারতের তিন বোলার। শার্দূল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল ও মহম্মদ সিরাজ। উইকেট না পেলেও ভাল বল করেছেন দীপক হুডা। চার ওভার বল করে তিনি দেন মাত্র ২২ রান।