RR vs DC, IPL 2022: ব্যাটে বাটলার, বলে প্রসিদ্ধ, DC-কে ১৫ রানে হারাল RR

এদিকে ফের করোনার (Covid-19) থাবা দিল্লি ক‍্যাপিটালসে (Delhi Capitals)। এবার করোনায় আক্রান্ত দিল্লি কোচ রিকি পন্টিং (Ricky Ponting)-এর পরিবারের এক সদস‍্য। এদিন দিল্লির তরফ থেকে জানান হয় বৃহস্পতিবার এবং শুক্রবার দিল্লির সমস্ত ক্রিকেটার, সাপোর্ট স্টাফ এবং পরিবারের সদস্যদের ব্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করানো হয়। সবার রিপোর্ট নেগেটিভ এলেও পন্টিংয়ের পরিবারের এক সদস্যের ফল পজিটিভ আসে।

Advertisement
ব্যাটে বাটলার, বলে প্রসিদ্ধ, DC-কে ১৫ রানে হারাল RRজস বাটলার
হাইলাইটস
  • ফের ১০০ বাটলারের
  • ১৫ রানে হারল DC

অসাধারণ ব্যাটিংগ জস বাটলারের। সাত ম্যাচের তিনটিতেই সেঞ্চুরি করে ফেললেন তিনি। করোনা বিধ্বস্ত দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৫ রানে জিতল রাজস্থান রয়্যালস। বল হাতে তিন উইকেট নেওয়ার পাশাপাশি ১৯ তম ওভারে উইকেট মেডেন নিলেন তিনি।

করোনার (Covid) চোখ রাঙানির মাঝেই রাজস্থান রয়‍্যালসের (Rajasthan Royals)  বিরুদ্ধে খেলত নেমেছিল দিল্লি ক‍্যাপিটালস (Delhi Capitals)। এদিন কোচ রিকি পন্টিংকে (Ricky Ponting) ছাড়াই মাঠে আসে দল। ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্ত (Rishabh Pant)। প্রথমে ব‍্যাট করতে নেমে দুই উইকেট হারিয়ে ২২২ রান করে রাজস্থান। রাজস্থানের হয়ে শতরান করেন জস ব‍্যাটলার। ১১৬ রান করেন তিনি। দেবদত্ত পাডিকল করেন ৫৪ রান। অধিনায়ক সঞ্জু স‍্যামসন করেন ৪৬ রান। দিল্লির হয়ে একটি করে উইকেট নেন খলিল আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। 

এই ম্যাচে স্যামসন আইপিএল-এ ৫০০০ রান পূর্ণ করেন। বাটলারের ক্যাচ ধরে টি২০ ক্রিকেটে মোট ১৫০টি ক্যাচ ধরলেন তিনি।  

আরও পড়ুন: আলোচনায় মগ্ন সচিন-গাভাসকার, IPL এর ঐতিহাসিক ফ্রেম: VIRAL

আরও পড়ুন: MI-কে হারিয়ে রায়না-পোলার্ডদের রেকর্ড ভাঙলেন ধোনি

এদিকে ফের করোনার (Covid-19) থাবা দিল্লি ক‍্যাপিটালসে (Delhi Capitals)। এবার করোনায় আক্রান্ত দিল্লি কোচ রিকি পন্টিং (Ricky Ponting)-এর পরিবারের এক সদস‍্য। এদিন দিল্লির তরফ থেকে জানান হয় বৃহস্পতিবার এবং শুক্রবার দিল্লির সমস্ত ক্রিকেটার, সাপোর্ট স্টাফ এবং পরিবারের সদস্যদের র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করানো হয়। সবার রিপোর্ট নেগেটিভ এলেও পন্টিংয়ের পরিবারের এক সদস্যের ফল পজিটিভ আসে।

জবাবে ব্যাট করতে নেমে দিল্লির শুরুটা খারাপ হয়। ৪৩ রানে দুই উইকেট হারিয়ে ফেলে তারা। দুর্দান্ত ফর্মে থাকা ডেভিড ওয়ার্নার ২৮ ও সরফরাজ খান ১ রান করে আউট হন। দুই উইকেটের পতনের পর ঋষভ পান্ত (৪৪) ও পৃথ্বী শ ৫১ রান যোগ করে ইনিংস তুলে নেন। আসল নাটক শেষ ওভারে ঘটেছিল, যেখানে দিল্লির প্রয়োজন ছিল ৩৬ রান। ওবেদ ম্যাকয়ের প্রথম তিন বলে তিনটি ছক্কা হাঁকান রোভম্যান পাওয়েল। বিশেষ বিষয় হলো তৃতীয় বলটি উচ্চতার কারণে নো-বল হলেও আম্পায়ার সেটিকে নো-বল দেননি। এরপর শেষ তিন বলে বিশেষ কিছু করতে পারেনি দিল্লি। ৮ উইকেটে ২০৭ রানে শেষ হয় তাদের ইনিংস। 

Advertisement

POST A COMMENT
Advertisement