IPL 2024 CSK vs RCB: ক্যাপ্টেন রুতুরাজের পরীক্ষা, CSK vs RCB ম্যাচে সম্ভাব্য দল কেমন?

আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে আইপিএল (IPL 2024)। প্রথম ম্যাচে চেন্নাইয়ের মুখোমুখি বেঙ্গালুরু (Chennai Super Kings vs Royal Challengers Bangalore)। গত মরসুমে একটাই ম্যাচ হয় যেখানে জেতে সিএসকে। মহিলাদের আইপিএল জিতলেও এখনও বিরাট কোহলিদের (Virat Kohli) হাতে ট্রফি ওঠেনি। এবার কি তবে ফ্যাফ ডু প্লেসির আরসিবির পালা? সেই উদ্দেশ্যেই অভিযান শুরু করবে বেঙ্গালুরু। 

Advertisement
ক্যাপ্টেন রুতুরাজের পরীক্ষা, CSK vs RCB ম্যাচে সম্ভাব্য দল কেমন?   রুতুরাজ গায়কোয়াড ও ফ্যাফ ডু প্লেসি
হাইলাইটস
  • কেমন থাকবে আবহাওয়া
  • রুতুরাজের নেতৃত্বে খেলবেন ধোনি

আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে আইপিএল (IPL 2024)। প্রথম ম্যাচে চেন্নাইয়ের মুখোমুখি বেঙ্গালুরু (Chennai Super Kings vs Royal Challengers Bangalore)। গত মরসুমে একটাই ম্যাচ হয় যেখানে জেতে সিএসকে। মহিলাদের আইপিএল জিতলেও এখনও বিরাট কোহলিদের (Virat Kohli) হাতে ট্রফি ওঠেনি। এবার কি তবে ফ্যাফ ডু প্লেসির আরসিবির পালা? সেই উদ্দেশ্যেই অভিযান শুরু করবে বেঙ্গালুরু। 

ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন ধোনি
আইপিএল শুরুর একদিন আগে হঠাৎ অধিনায়কত্ব ছেড়েছেন এমএস ধোনি (MS Dhoni)। সিএসকের নতুন অধিনায়ক হয়েছেন তরুণ ওপেনার রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। ফলে নতুন অধিনায়কের হাত ধরে কেমন শুরু করে ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নরা সেদিকে নজর থাকবে সকলের। দলে চোট-আঘাত জনিত কিছু সমস্যা থাকলেও সম্পর্ণ শক্তির দল নিয়েই আরসিবির বিরুদ্ধে নামবে চেন্নাই। ফলে ফের একটা হাড্ডাহাড্ডি ম্যাচের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। 

আবহাওয়া কেমন থাকবে?
শুক্রবার সন্ধ্যায় চেন্নাইতে আকাশ পরিষ্কার থাকবে। তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রির আশেপাশে। বরাবরের মতোই স্পোর্টিং উইকেট হবে। যদিও লো বাউন্স থাকবে। স্পিনাররা এই পিচে সবসময়ই বাড়তি সাহায্য পেয়ে থাকে। নতুন বলে সাহায্য থাকে পেসারদের জন্যও। ব্যাটারদের জন্যও চিপকের উইকেট বেশ ভাল। 

কীভাবে দেখবেন এই ম্যাচ?
টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়াও লাইভ স্ট্রিমিং দেখতে চাইলে Jio Cinema অ্যাপ ইনস্টল করতে হবে। পাশাপাশি জিও সিনেমার ওয়েবসাইটেও লাইভ স্ট্রিমিং করা হবে। ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ছ'টা থেকে দেখা যাবে উদ্বোধনী অনুষ্ঠান। চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ শুরুর সময় ভারতীয় সময় রাত ৮টায়। টস হবে সন্ধে ৭.৩০ মিনিটে।

চেন্নাই সুপার কিংসেক সম্ভাব্য একাদশ: রাচিন রবীন্দ্র, রুতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (উইকেটকিপার, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মুকেশ চৌধুরী, মহেশ থেকশানা।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য একাদশ: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), বিরাট কোহলি, রজত পতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, দিনেশ কার্তিক (উইকেটকিপার, মায়াঙ্ক ডাগর, বিজয়কুমার ব্যাশক, আলজারি জোসেফ, মহম্মদ সিরাজ, করণ শর্মা।

Advertisement

 

  

POST A COMMENT
Advertisement