IPL 2024 Opening Ceremony Live: IPL 2024-এর জমকালো উদ্বোধনে বন্দেমাতরম গানে মাতালেন সোনু, মঞ্চে রহমান

IPL 2024 Opening Ceremony Live Updates: আইপিএল-এর উদ্বোধনে দারুণ চমক। নাচে মাতিয়ে দিচ্ছেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানের পরে হবে প্রথম ম্যাচ। 

Advertisement
LIVE: IPL 2024-এর জমকালো উদ্বোধনে বন্দেমাতরম গানে মাতালেন সোনু, মঞ্চে রহমান

আইপিএল-এর উদ্বোধনে দারুণ চমক। নাচে মাতিয়ে দিচ্ছেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানের পরে হবে প্রথম ম্যাচ। 

শেষ হল আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান
নাচে-গানে এবং আলোর রোশনাইয়ে শেষ হল ১৭তম আইপিএলের ওপেনিং সেরেমনি। এ বার সকলের অপেক্ষা ম্যাচ শুরু হওয়ার।

গান গাইছেন মোহিত চোহান

এ আর রহমানের সঙ্গে গলা মেলাচ্ছেন মোহিত চোহানও। 

বন্দেমাতরম গান সোনুর গলায়

বন্দেমাতরম গাইলেন সোনু। তারপর গাইলেন একের পর এক হিট গান। গলা মেলালেন রহমান। 

ভারতের পতাকা নিয়ে স্টেডিয়াম ঘুরলেন অক্ষয়, টাইগার

এবার পারফর্ম করতে আসবেন এ আর রহমান।

 

পারফর্ম করছেন অক্ষয়

একের পর এক গানে পারফর্ম করে চলেছেন টাইগার ও অক্ষয়। একের পর এক জমজমাট গানের তালে নাচ করে চিপকের দর্শকদের বিনোদন দিচ্ছেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ।

এন্ট্রিতেই কামাল অক্ষয়ের

কীভাবে দেখবেন উদ্বোধনী অনুষ্ঠান?

উদ্বোধনী অনুষ্ঠানটি টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়াও লাইভ স্ট্রিমিং দেখতে চাইলে Jio Cinema অ্যাপ ইনস্টল করতে হবে। পাশাপাশি জিও সিনেমার ওয়েবসাইটেও লাইভ স্ট্রিমিং করা হবে। ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ছ'টা থেকে দেখা যাবে উদ্বোধনী অনুষ্ঠান। চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ শুরুর সময় ভারতীয় সময় রাত ৮টায়। টস হবে সন্ধে ৭.৩০ মিনিটে।

POST A COMMENT
Advertisement