IPL 2026 RR vs RCB: বিধ্বংসী ইনিংসের পর বিশেষ পুরস্কার বৈভবকে, কী দিলেন বিরাট?

এবারের আইপিএল-এ দারুণ ছন্দে বৈভব সূর্যবংশী। শুক্রবার রাতে গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে তাঁর ব্যাটে ভর করেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারায় রাজস্থান রয়্যালস। আর এই ম্যাচের পরেই অমূল্য উপহার পেলেন তরুণ বিস্ফোরক ওপেনার। বিরাট কোহলি তাঁকে উহার দিলেন অটোগ্রাফ। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা। 

Advertisement
বিধ্বংসী ইনিংসের পর স্পেশাল গিফট বৈভবকে, কী দিলেন বিরাট?

এবারের আইপিএল-এ দারুণ ছন্দে বৈভব সূর্যবংশী। শুক্রবার রাতে গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে তাঁর ব্যাটে ভর করেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারায় রাজস্থান রয়্যালস। আর এই ম্যাচের পরেই অমূল্য উপহার পেলেন তরুণ বিস্ফোরক ওপেনার। বিরাট কোহলি তাঁকে উহার দিলেন অটোগ্রাফ। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা। 

রয়‍্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে ২০২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে রাজস্থান রয়‍্যালসের তরুণ ওপেনার ম্যাচটিকে একপেশে করে তোলেন। তাঁর ২৬ বলে ৭৮ রানের ইনিংসটি আরসিবি বোলারদের পুরো কৌশলই ভেঙে চুরমার করে দেয়।

শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে সূর্যবংশী পাওয়ার প্লেতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন। ভুবনেশ্বর কুমার ও জশ হ্যাজেলউডের মতো অভিজ্ঞ বোলাররা তাঁর বিরুদ্ধে একেবারেই দাপট দেখাতে পারেননি। গুয়াহাটির বারসাপাড়ায় রেকর্ডের বন্যা বয়ে যায়। কিন্তু আসল 'পূর্ণতা' এসেছিল ম্যাচের পরে। ম্যাচের পর সূর্যবংশী, বিরাট কোহলির কাছ থেকে একটি অটোগ্রাফ পান। কোহলি তাঁর রাজস্থান ক্যাপের উপর লিখেছিলেন, 'প্রিয় বৈভব, খুব ভালো করেছ।'

মেসেজ ছোট হলেও, এর তাৎপর্য ছিল ব্যাপক। একজন ক্রিকেট কিহ্বদন্তির কাছ থেকে এমন প্রশংসা যে কোনো তরুণের জন্য একটা বিরাট ব্যাপার সে নিয়ে কোনও সন্দেহ নেই। সূর্যবংশীর এই ইনিংস শুধু রান করার জন্যই স্পেশাল নয়, এটি ম্যাচের পুরো গতিপথই বদলে দিয়েছিল তাঁর বিধ্বংসী ইনিংস। রাজস্থান রয়‍্যালস ১২ বল বাকি থাকতেই ছয় উইকেটে সহজ জয় পায়।

এই জয়ের মাধ্যমে রাজস্থান টানা চতুর্থ জয় পেল এবং পয়েন্ট টেবিলে তাদের অবস্থান আরও মজবুত করল। অধিনায়ক রিয়ান পরাগের নেতৃত্বে দলটি দুর্দান্ত ফর্মে রয়েছে। এই চিত্তাকর্ষক পারফরম্যান্সের সুবাদে সূর্যবংশী অরেঞ্জ ক্যাপও জিতে নিয়েছেন। চার ম্যাচে ২০০ রান করার পাশাপাশি এই তরুণ খেলোয়াড় দুটি অর্ধ শতরান  হাঁকিয়েছেন এবং এখন যশস্বী জয়সওয়ালকে ছাড়িয়ে গেছেন।

আইপিএল ২০২৬-এ যেখানে অনেক তারকাই আলো ছড়াচ্ছেন, সেখানে বৈভব সূর্যবংশীর গল্পটি হয়ে উঠছে এক অনন্য ও বিশেষ। এখন দেখার বিষয়, এরপর কোন বোলারকে পিটিয়ে ছাড়বেন বৈভব।

Advertisement

POST A COMMENT
Advertisement