
আনক্যাপড বাঁহাতি স্পিনার অর্জুন তেন্ডুলকরকে কিনল মুম্বই ইন্ডিয়ান্স। বেস প্রাইস ২০ লাখেই তাঁকে কেনা হয়েছে। একমাত্র মুম্বই ইন্ডিয়ান্সই অর্জুন তেন্ডুলকরের জন্য দর হেঁকেছিল।
ভারতের আনক্যাপড অলরাউন্ডার ভেঙ্কটেস আইয়ারকে ২০ লাখ টাকায় কিনল কলকাতা নাইট রাইডার্স। পাশাপাশি তারা পবন নেগিকে ৫০ লাখে কিনল। আকাশ সিংকে ২০ লাখ টাকায় কিনল রাজস্থান রয়্যালস।
কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর রাজস্থান রয়্যালস এবং সানরাইজ়ার্স হায়দরাবাদের বেশ কয়েকটা জায়গা বাকি রয়েছে। আর কোনও বিদেশি ক্রিকেটার কেনা যাবে না। এখনও পর্যন্ত ৫৩ জন ক্রিকেটারকে কিনতে ১,৪৪,২০,০০,০০০ টাকা খরচ হয়েছে।
৭৫ লাখ টাকায় বেন কাটিং এবং ৫০ লাখে করুণ নায়ারকে কিনল কলকাতা নাইট রাইডার্স। পাশাপাশি দেড় কোটি টাকায় মুজিব-উর-রহমানকে কিনল সানরাইজ়ার্স হায়দরাবাদ। আপাতত পাঁচ মিনিটের বিরতি। তারপর আবারও শুরু হবে নিলাম অনুষ্ঠান।
শেষপর্যন্ত দল পেলেন হরভজন সিং। তাঁকে ২ কোটি টাকায় কিনল কলকাতা নাইট রাইডার্স। মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের পর এই নিয়ে তৃতীয় ফ্র্যাঞ্চাইজ়ির হয়ে খেলবেন ভাজ্জি। পাশাপাশি স্যাম বিলিংসকে ২ কোটি টাকায় কিনল দিল্লি ক্যাপিটালস।
২ কোটি টাকায় কেদার যাদবকে কিনল সানরাইজ়ার্স হায়দরাবাদ
সৌরভ কুমারকে ২০ লাখ টাকায় কিনল পঞ্জাব কিংস, কে ভগত বর্মাকে চেন্নাই সুপার কিংস কিনল ২০ লাখে।
যুধবীর চারক এবং মার্কো জানসেনকে কিনল মুম্বই ইন্ডিয়ান্স। এই দুজনের প্রত্যেককে ২০ লাখ টাকায় কিনেছে। অন্যদিকে দল পেলেন না জর্জ লিন্ডে এবং চৈতন্য বিষ্ণোই।
বেস প্রাইস ৫০ লাখে নিউজ়িল্যান্ডের অলরাউন্ডার জেমস নিশামকে কিনল মুম্বই ইন্ডিয়ান্স।
দুই অজ়ি তারকা ম্যাথিউ ওয়েড এবং শিন অ্যাবট অবিক্রিত থেকে গেলেন। আনক্যাপড সিদ্ধার্থ লাড এবং প্রেরক মাঁকড়কেও কেউ কিনল না। ২০ লাখে সুয়াস প্রভুদেশাই এবং কে এস ভরতকে কিনল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
কলকাতা নাইট রাইডার্সকে অবশেষে টেক্কা দিয়ে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ড্যানিয়েল ক্রিশ্চিয়ানকে ৪.৮০ কোটি টাকায় কিনে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোনকে ৭৫ লাখে কিনল রাজস্থান রয়্য়ালস।
হাতে যেহেতু আর বেশি সময় নেই, তাই প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজ়িকেই ৮-১০ জন ক্রিকেটারকে বেছে নিতে বলা হয়। এই ক্রিকেটারদের নিয়েই এবার শুরু হবে নিলাম।
ক্রিস মরিস - ১৬.২৫ কোটি (রাজস্থান রয়্যালস)
কাইল জেমিসন - ১৫ কোটি (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)
গ্লেন ম্যাক্সওয়েল - ১৪.২৫ কোটি (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)
ঝাই রিচার্ডসন - ১৪ কোটি (পঞ্জাব কিংস)
কৃষ্ণাপ্পা গৌতম - ৯.২৫ কোটি (চেন্নাই সুপার কিংস)
গৌতম গম্ভীর : মাত্র ১ কোটিতে উমেশ যাদবকে বিক্রি হতে দেখে আমি আশ্চর্য হয়েছি। খুব কমই বোলার আছেন যাঁরা ঘণ্টাপ্রতি ১৩৫-১৪০ কিলোমিটার গতিবেগে বল করতে পারেন। হ্যাঁ, সাম্প্রতিককালে ওর পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব দেখতে পাওয়া গেছে। তবে ও দুর্দান্ত পারফরম্যান্স করতে পারে। আমি বলব, এটা দিল্লির যথেষ্ট ভালো পদক্ষেপ। কারণ উমেশ যাদবের মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারই দিল্লির দরকার। কারণ ইশান্ত শর্মা এখনও ফিট নয়। তুষার দেশপাণ্ডেই একমাত্র বিকল্প ছিল। কিন্তু, ওর অভিজ্ঞতা যথেষ্ট নেই। এবার দলে এল উমেশ যাদব। আশা করছি, দিল্লি ভালো ফলাফল করতে পারবে।
মিশেল ম্যাকলাগেন, মোহিত শর্মা, বিলি স্ট্যানলেক, জেসন বেহরেনডর্ফ এবং নবীন উল হক এখনও পর্যন্ত কোনও দল পেলেন না। আপাতত চায়ের বিরতি। তারপর প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজ়িকে ৮-১০ জন ক্রিকেটারের নাম সাবমিট করতে হবে।
অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মোজেস হেনরিকসকে ৪.৩০ কোটি টাকায় কিনল পঞ্জাব কিংস। বরুণ অ্যারন এবং ওশানে থমাস এখনও পর্যন্ত কোনও দল পাননি।
৫,২৫ কোটি টাকায় টম কুরানকে কিনল দিল্লি ক্যাপিটালস। তবে অবিক্রিত থেকে গেলেন মারনাস লাবুশেন।
নিউজ়িল্যান্ডের কাইল জেমিসনকে ১৪ কোটি টাকায় কিনল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই কিউয়ি তারকার বেস প্রাইস ছিল ৭৫ লাখ টাকা।
ভারতীয় টেস্ট ক্রিকেট দলের স্তম্ভ চেতেশ্বর পূজারাকে ৫০ লাখে কিনল চেন্নাই সুপার কিংস। ২০১৪ সালের পর এই প্রথমবার পূজারাকে কোনও দল আইপিএল নিলামে কিনল। ৫০ লাখের বেস প্রাইস নিয়ে অবিক্রিত থেকে গেলেন মার্টিন গাপটিল।
A round of applause 👏🏻 at the @Vivo_India #IPLAuction as @cheteshwar1 is SOLD to @ChennaiIPL. pic.twitter.com/EmdHxdqdTJ
— IndianPremierLeague (@IPL) February 18, 2021
অবিক্রিত থেকে গেলেন রভম্যান পাওয়েল, কোরি অ্যান্ডারসন, শন মার্শ, ডেভন কনওয়ে এবং ডারেন ব্র্যাভো