IPL 2022: ম্যাচ না খেলেও বিরাটদের IPL 2022 ট্রফি দিতে পারেন এই ক্রিকেটার, কীভাবে?

এখানে কথা হচ্ছে, ভারতীয় ক্রিকেটার করণ শর্মা সম্পর্কে, যিনি এবার আরসিবি দলের সদস্য। করণ শর্মা এই মরশুমে একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি, কিন্তু তারপরও তিনি তাঁর দলের জন্য লাকি চার্ম হিসেবে প্রমাণিত হয়েছেন। কারণ এখন পর্যন্ত করণ শর্মা ৩টি দলের হয়ে আইপিএল খেলেছেন এবং চারবার চ্যাম্পিয়ন হয়েছেন।

Advertisement
ম্যাচ না খেলেও বিরাটদের IPL 2022 ট্রফি দিতে পারেন এই ক্রিকেটার, কীভাবে?করণ শর্মা
হাইলাইটস
  • একটাও ম্যাচ খেলেননি করণ
  • চ্যাম্পিয়ন হতে পারে আরসিবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) কোয়ালিফায়ার-২-এ পৌঁছে যাওয়া রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) ভাগ্য এবার তাদের সঙ্গে। বেঙ্গালুরু তাদের প্রথম আইপিএল শিরোপা জয়ের দুর্দান্ত সুযোগ রয়েছে। শিরোপা থেকে মাত্র দুই ধাপ দূরে ফাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন দলটি। এই মরশুমে বেঙ্গালুরুর প্লে অফে ওঠাটাও একেবারে সহজ ছিল না। গ্রুপের শেষ ম্যাচে হারতে হত দিল্লি ক্যাপিটালসকে (DC)। আর সেটাই হয়েছে। এই কারণেই আরসিবি-র এক লাকি চার্মকে নিয়ে আলোচনা চলছে, তবে তিনি এই মরশুমে একটি ম্যাচও খেলতে পারেননি।  

এখানে কথা হচ্ছে, ভারতীয় ক্রিকেটার করণ শর্মা সম্পর্কে, যিনি এবার আরসিবি দলের সদস্য। করণ শর্মা এই মরশুমে একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি, কিন্তু তারপরও তিনি তাঁর দলের জন্য লাকি চার্ম হিসেবে প্রমাণিত হয়েছেন। কারণ এখন পর্যন্ত করণ শর্মা ৩টি দলের হয়ে আইপিএল খেলেছেন এবং চারবার চ্যাম্পিয়ন হয়েছেন।    

এবার করণ শর্মাকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৫০ লক্ষ টাকায় কিনেছে। এর আগে তিনি মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছেন এবং প্রতিটি দলের হয়েই আইপিএল শিরোপা জিতেছেন।  

২০১৬ সালে, যখন সানরাইজার্স হায়দ্রাবাদ চ্যাম্পিয়ন হয়েছিল, তখন করণ শর্মা সেই দলের সদস্য ছিলেন। এর পরে ২০১৭ সালে করণ শর্মা মুম্বই ইন্ডিয়ান্সে যান এবং সেখানেও রোহিত শর্মারা চ্যাম্পিয়ন হয়। করণ শর্মা ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত চেন্নাই সুপার কিংসের দলে ছিলেন, যে সময়ে চেন্নাই ২০১৮ এবং ২০২১ সালে আইপিএল জিতেছিল। 

করণ শর্মা এবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে এসেছেন, দলের ভাগ্যও ঘুরে গিয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মেগা  নিলামের পর এবার নতুন অধিনায়ক ফাফ ডু প্লেসিসের নেতৃত্বে খেলছে। গত মরশুমেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর কথা বলেছিলেন বিরাট কোহলি।  

আরও পড়ুন: রবিবার IPL 2022 ফাইনাল, মহারণে মুখোমুখি কারা? আজই ফয়সালা

এবার শুরু থেকে আরও ভালো খেলেছে আরসিবি। মাঝখানে তারাও হোঁচট খেয়েছে কিছুটা। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্স যখন দিল্লি ক্যাপিটালসকে হারানোয় প্লে-অফে পৌঁছে যায় ব্যাঙ্গালোর দল। ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, লখনউ সুপার জায়ান্টসকে ১৪ রানে হারিয়েছে। 

Advertisement

POST A COMMENT
Advertisement