Kolkata Derby: মোহনবাগানের ভরসা রবি, ইস্টবেঙ্গলের লক্ষ্য বদলা; জমজমাট ডার্বি নিয়ে উত্তেজনা

শনিবার কলকাতা প্রিমিয়ার হকি লিগের ফাইনালে যুবভারতীতে মুখোমুখি হচ্ছে মোহনবাগান-ইস্টবেঙ্গল (Mohun Bagan vs East Bengal)। একদিকে, মোহনবাগানের (Mohun Bagan) লক্ষ্য হকি ডার্বিতে নিজেদের একাধিপত্য ধরে রেখে লিগ চ্যাম্পিয়ন হওয়া। অন্যদিকে, গ্রুপ পর্বে হারের বদলা নিয়ে খেতাব জিততে মরিয়া ইস্টবেঙ্গল (East Bengal)।

Advertisement
মোহনবাগানের ভরসা রবি, ইস্টবেঙ্গলের লক্ষ্য বদলা; জমজমাট ডার্বি নিয়ে উত্তেজনাইস্টবেঙ্গল ও মোহনবাগান

শনিবার কলকাতা প্রিমিয়ার হকি লিগের ফাইনালে যুবভারতীতে মুখোমুখি হচ্ছে মোহনবাগান-ইস্টবেঙ্গল (Mohun Bagan vs East Bengal)। একদিকে, মোহনবাগানের (Mohun Bagan) লক্ষ্য হকি ডার্বিতে নিজেদের একাধিপত্য ধরে রেখে লিগ চ্যাম্পিয়ন হওয়া। অন্যদিকে, গ্রুপ পর্বে হারের বদলা নিয়ে খেতাব জিততে মরিয়া ইস্টবেঙ্গল (East Bengal)।

এবার প্রতিযোগিতায় সাত দলের রাউন্ড রবিন লিগ পর্বে একবার মুখোমুখি হয়েছে কলকাতার দুই প্রধান। সেই ম্যাচে ইস্টবেঙ্গলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে মোহনবাগান। ববি সিং ধামি, মহম্মদ রাহিলদের সামনে দাঁড়াতেই পারেনি লাল-হলুদ শিবির। সিমরনজ্যোৎ সিংয়ের একমাত্র গোলে কিছুটা মুখরক্ষা হয়েছে তাদের। শনিবার যুবভারতীর হকি স্টেডিয়ামে সেই ফলের পুনরাবৃত্তি ঘটানোই লক্ষ্য গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগানের। গ্রুপ পর্বে ডার্বি জয়ের পর সবুজ-মেরুন শিবির থেকে বলা হয়েছিল অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হতে চায় তারা। 

তবে কাস্টমসের কাছে হারায় সেই স্বপ্নে ধাক্কা লেগেছে সবুজ-মেরুনের। যদিও সেসব নিয়ে ভাবছেন না দলের কোচ সিমরনজিৎ সিং। তাঁর কথায়, 'অফিসে হাজিরা দেওয়ার জন্য কাস্টমস ম্যাচের আগে আমাদের কয়েকজন গুরুত্বপূর্ণ প্লেয়ারকে পাইনি। তার প্রভাব ম্যাচে পড়েছে। কিন্তু ফাইনালের আগে যাবতীয় ভুলভ্রান্তি শুধরে নিয়েছি আমরা। জয় ছাড়া দ্বিতীয় কোনও ভাবনা নেই।" গ্রুপ পর্বের ডার্বিতে জোড়া গোল করা ববি এই ম্যাচেও মোহনবাগানের বড় ভরসা।

অন্যদিকে, ইস্টবেঙ্গল ফাইনালে পা রেখেছে গ্রুপের শেষ ম্যাচে। কাস্টমসকে হারিয়ে। লাল-হলুদ শিবিরে শোনা যাচ্ছে বদলার সুর। দলের কোচ জাগরাজ সিং বলছিলেন, 'গ্রুপ পর্বে ডার্বিতে কী হয়েছে, সেটা নিয়ে ভাবছি না। ফাইনালে নতুন লড়াই। সবাই শূন্য থেকে শুরু করবে। আমরাও সেভাবেই নামব। আগের ডার্বিতে কিছু বিষয়ে ভুল হয়েছিল। ফাইনালে তার পুনরাবৃত্তি হবে না। আমরা নতুন করে পরিকল্পন্য সাজাচ্ছি এই ম্যাচের জন্য।" কলকাতা প্রিমিয়ার হকি লিগ ফাইনালের আগে মোহনবাগান শিবিরে চোট-আঘাতের কোনও সমস্যা নেই। ইস্টবেঙ্গলে অবশ্য চোটের জন্য দুই তারকা দেবেন্দ্র বাল্মীকি ও আফফান ইউসুফকে ফাইনালেও পাচ্ছে না বলে খবর।

Advertisement

প্রাথমিকভাবে হকি লিগের ফাইনাল রবিবার করার পরিকল্পনা নিয়েছিল হকি বেঙ্গল। তবে সেদিন আইএসএলে মোহনবাগান বনাম পঞ্জাব এফসি ম্যাচ রয়েছে যুবভারতীতে। তাই একদিন এগিয়ে শনিবার বিকাল চারটে থেকে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। হকি লিগের ফাইনালে উপস্থিত থাকবেন হকি বেঙ্গলের সভাপতি সুজিত বসু এবং কিংবদন্তি অলিম্পিয়ান গুরবক্স সিং-সহ অন্যরা। তবে ব্যক্তিগত কাজ থাকায় ফাইনালে আসতে পারছেন না হকি ইন্ডিয়ার সভাপতি দীলিপ তিরকে।

POST A COMMENT
Advertisement