Babun Banerjee : মমতার পরিবারে ভাঙন? ভাই বাবুন বললেন, 'শুভেন্দুর কাছে যাব'

বাবুনের দাবি, তাঁকে বারবার তৃণমূল কংগ্রেস ও অরূপ বিশ্বাস কোণঠাসা করার চেষ্টা করেছেন। সেজন্য অভিযোগ জানালেও কাজ হয়নি। বাংলার ক্রীড়াক্ষেত্রের এই দুরাবস্থার জন্য অরূপকেই দায়ি করেন তিনি। 

Advertisement
মমতার পরিবারে ভাঙন? ভাই বাবুন বললেন, 'শুভেন্দুর কাছে যাব' বাবুন বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্য়ায়
হাইলাইটস
  • তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা এখন 'বেসুরো'
  • সেই তালিকায় কি নবতম সংযোজন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুন?

তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা এখন 'বেসুরো'। সেই তালিকায় কি নবতম সংযোজন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুন? তাঁর মন্তব্যই এই জল্পনা উস্কে দিয়েছে। দেখেশুনে অনেকে বলছেন, 'এবার তো ভাঙন ধরে গেল মমতার ঘরেই।' 

বাংলার ক্রীড়া সংগঠনগুলির এরাধিক প্রশাসনিক পদ সামলেছেন বাবুন বন্দ্য়োপাধ্যায়। এখন তিনি টেবিল টেনিসের প্রশাসনিক পদে রয়েছেন। ইস্তফা দিতে হয়েছে বেঙ্গল বক্সিং অ্যাসোসিয়েশনের সচিব ও হ্যান্ডবল সংস্থার প্রেসিডেন্টের পদ থেকে। আর তারপরই ক্ষোভ প্রকাশ করেছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে। এমনকী মমতা বন্দ্যোপাধ্য়ায় সব জানতেন বলেও অভিযোগ করেন তিনি।  

বাবুনের দাবি, তাঁকে বারবার তৃণমূল কংগ্রেস ও অরূপ বিশ্বাস কোণঠাসা করার চেষ্টা করেছেন। সেজন্য অভিযোগ জানালেও কাজ হয়নি। বাংলার ক্রীড়াক্ষেত্রের এই দুরাবস্থার জন্য অরূপকেই দায়ি করেন তিনি। 

নিজের প্রতি বঞ্চনার অভিযোগ তুলে বলেন, '২০২৪ সালে বেঙ্গল অলিম্পিক অ্য়াসোসিয়েসন থেকে আমাকে হারিয়ে দিয়েছিলেন অরূপ। ২০২৪ সালে হকি বেঙ্গল থেকে আমাকে সরিয়ে দেয়। আমি টেবিল টেনিসে আছি। অরূপ বিশ্বাস মেসিকে নিয়ে যা করেছিলেন তা নিন্দনীয়। ১৯৮১ সাল থেকে আমি দলের সঙ্গে যুক্ত। ২০১৩ সাল থেকে আমাকে কাজ করতে দেওয়া হচ্ছে না। আমি দলের কাউন্সিলর বা বিধায়ক নই। ক্রীড়া জগতের প্রশাসন দেখতাম। সেখানেও কাজ করতে দেওয়া হয়নি। আমাদের জন্য তৃণমূল কিছু করেনি। আমার বদলে স্বরূপ বিশ্বাসকে বেঙ্গল অলিম্পিকে নিয়ে চলে এল। কেন নিয়ে গেল, কীভাবে গেল, সেটা সবার জানা।' 

এরপরই বাবুনের দাবি, তাঁর প্রতি যে বঞ্চনা হচ্ছে সেটা তিনি ক্রীড়ামন্ত্রী অরূপকে জানিয়েছিলেন। বলেন, 'আমি এই সব বিষয়ে ক্রীড়ামন্ত্রীকে জানিয়েছিলাম। দিদির তো সব জানার কথা। উনি তো মুখ্যমন্ত্রী ছিলেন। আমাকে তো ওরা বিজেপি বানিয়ে দিয়েছিল। জোর করে। এমন অনেক অন্যায় হয়েছে।' 

বাবুন নিজের বক্তব্যের স্বপক্ষে আরও দাবি করেন, অরূপ বিশ্বাসের মতো নেতারা মমতাকে ভুল বোঝাতেন। সেজন্যই দলের শোচনীয় পরাজয় ও পরিণাম। বলে চলেন, 'অরূপ অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। কোনও কাজ করেননি। সেটা সব্বার জানা। কেন করেননি? মদন মিত্র বা সুভাষ চক্রবর্তীরাও ক্রীড়ামন্ত্রী ছিলেন। সেই সময়েও তো আমি কাজ করেছিলাম। কই তাঁদের বিরুদ্ধে তো কোনও কথা বলিনি। কখনও অভিযোগ করিনি। আজ কারণ আছে বলেই করছি।'  

Advertisement

বাংলার খেলাধুলোর উন্নয়নের স্বার্থে তিনি বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে যাবেন বলেও সাফ জানান। বলেন, 'প্রয়োজনে শুভেন্দু অধিকারীর কাছে যাব। তিনি তো মুখ্যমন্ত্রী। যেতে আমার কোনও আপত্তি নেই। ক্রীড়ার ক্ষেত্রে অনেক ভুল করেছে আগের সরকার। তার পরিণাম ভুগতে হচ্ছে। খেলার ব্যাপারে আমি শুভেন্দু অধিকারী ও নিশীথ প্রামাণিকের সঙ্গে দেখা করব।'   

POST A COMMENT
Advertisement