Mahendra Singh Dhoni: রাঁচিতে ভোটের ডিউটি CSK ক্যাপ্টেন! VIRAL ছবিটি ধোনির?

আসলে, এই মুহূর্তে ঝাড়খণ্ডে পঞ্চায়েত নির্বাচন চলছে। এদিকে, গ্রামের সাধারণ মানুষ মহেন্দ্র সিং ধোনি হিসাবে ঝাড়খন্ডে  একজন ব্যক্তিকে ভাবছে। কারণ তাঁর মুখ কিছুটা হলেও মহেন্দ্র সিং ধোনির সঙ্গে মিলছে। এই ব্যক্তির নাম বিবেক কুমার, যিনি সিসিএল-এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে রয়েছেন।  

Advertisement
রাঁচিতে ভোটের ডিউটি CSK ক্যাপ্টেন! VIRAL ছবিটি ধোনির?বিবেক কুমার ও এমএস ধোনি
হাইলাইটস
  • ভোট কর্মী ধোনি
  • এবারের আইপিএল-এ ভাল খেলতে পারেন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-2022 (IPL 2022) এ চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের (CSK) অবস্থা খারাপ ছিল। চেন্নাইয়ের দল প্লে অফে পৌঁছতে পারেনি, তাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) রাঁচি ফিরে গিয়েছেন। ইতিমধ্যে, সোশ্যাল মিডিয়ায় একটি ছবি প্রকাশিত হয়েছে, যেখানে দেখা গিয়েছে, মহেন্দ্র সিং ধোনির মতো একজন ব্যক্তি পঞ্চায়েত নির্বাচনে দায়িত্ব পালন করছেন। 

আসলে, এই মুহূর্তে ঝাড়খণ্ডে পঞ্চায়েত নির্বাচন চলছে। এদিকে, গ্রামের সাধারণ মানুষ মহেন্দ্র সিং ধোনি হিসাবে ঝাড়খন্ডে  একজন ব্যক্তিকে ভাবছে। কারণ তাঁর মুখ কিছুটা হলেও মহেন্দ্র সিং ধোনির সঙ্গে মিলছে। এই ব্যক্তির নাম বিবেক কুমার, যিনি সিসিএল-এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে রয়েছেন।  

রাঁচিতে পঞ্চায়েত নির্বাচনের তৃতীয় পর্বে দায়িত্ব পালন করছিলেন বিবেক কুমার। এমএস ধোনির মতো দেখতে বিবেক কুমারের সঙ্গে দেখা করতে দলে দলে লোক সেখানে পৌঁছে যাচ্ছেন এবং একসঙ্গে ছবি তোলার জন্য পোজ দিচ্ছে। বিবেক কুমারের ছবিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।  

এমএস ধোনি আইপিএল 2022-এর শুরুতে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন। কিন্তু পরে তিনি আবার অধিনায়কত্ব নেন, কারণ রবীন্দ্র জাদেজা মাঝপথেই অধিনায়কত্ব ছেড়ে দেন।

আরও পড়ুন: রবিবার IPL 2022 ফাইনাল, মহারণে মুখোমুখি কারা? আজই ফয়সালা

আরও পড়ুন: উমরানে 'বাজি' মহারাজের, IPL 2022-এ আর কাদের খেলায় মুগ্ধ সৌরভ?


এই মরশুমে পয়েন্ট টেবিলের নয় নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস। তবে মহেন্দ্র সিং ধোনির ভক্তদের জন্য সুখবর হল, আগামী মরশুমেও তাঁকে আইপিএলে খেলতে দেখা  যাবে। এমএস ধোনি স্পষ্ট করেছেন যে তাঁকে আইপিএল 2023-এও দেখা যাবে, তিনি শুধুমাত্র চেন্নাইয়ে তাঁর জীবনের শেষ ম্যাচ খেলতে চান। 

POST A COMMENT
Advertisement