Commonwealth Games: কমনওয়েলথে জ্যাভলিনে নয়া রেকর্ড গড়ে জোড়া মেডেল ভারতের, পদক জিতলেন নীরজও

Glasgow Commonwealth Games 2026: কমনওয়েলথ গেমসে নয়া রেকর্ড গড়ল ভারত। জ্য়াভলিন থ্রো'তে রুপো জিতলেন ভারতীয় তারকা নীরজ চোপড়া। অন্যদিকে, ব্রোঞ্জ জেতেন যশবীর সিং।

Advertisement
কমনওয়েলথে জ্যাভলিনে নয়া রেকর্ড গড়ে জোড়া মেডেল ভারতের, পদক জিতলেন নীরজওকমনওয়েলথে জ্যাভলিনে নয়া রেকর্ড গড়ে জোড়া মেডেল ভারতের
হাইলাইটস
  • গ্লাসগো কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে নয়া রেকর্ড গড়ল ভারত।
  • জ্য়াভলিন থ্রো'তে রুপো জিতলেন ভারতীয় তারকা নীরজ চোপড়া।
  • অন্যদিকে, ব্রোঞ্জ জেতেন যশবীর সিং।

গ্লাসগো কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে নয়া রেকর্ড গড়ল ভারত। ফের একই ইভেন্টে দুটি পদক জিতল দেশ। জ্য়াভলিন থ্রো'তে রুপো জিতলেন ভারতীয় তারকা নীরজ চোপড়া। অন্যদিকে, ব্রোঞ্জ জেতেন যশবীর সিং। 

সোনা হাতছাড়া নীরজ চোপড়ার

আট বছর পর কমনওয়েলথের মঞ্চে ফিরেছিলেন নীরজ চোপড়া। ক্রীড়াপ্রেমীরা মনে করছিলেন, তাঁর প্রতিপক্ষ হতে চলেছে পাকিস্তানের আরশাদ নাদিম। তাঁকে হারিয়ে সোনা জেতাই লক্ষ্য ছিল নীরজেরও। সেই কাজে প্রথমে সফলও হন নীরজ। ছিটকে যান পাকিস্তানের নাদিম। তবে সোনা হাতছাড়া হয় নীরজেরও। রেকর্ড থ্রো'তে প্রথম স্থান অধিকার করেন শ্রীলঙ্কান রোমেশ  থারাঙ্গা পথিরাগা। 

নীরজ চোপড়ার লড়াই

এদিন প্রথম প্রচেষ্টায় ৮০.৯৭ মিটার জ্যাভলিন ছোড়েন নীরজ। এরপর দ্বিতীয় প্রচেষ্টায় ৮৫.৮৩ মিটার জ্যাভলিন ছোড়েন তিনি। তৃতীয় প্রচেষ্টার ৮১.২৯ মিটার ছোড়েন। চতুর্থবার ৮০.৭৩ মিটার দূরত্বে যায় নীরজের থ্রো। শেষ অর্থাৎ পঞ্চম প্রচেষ্টায় ফাউল করেন নীরজ। ষষ্ঠ তথা শেষ চেষ্টাতেও ফাউল। অন্যদিকে, ৮৯.৭৫ মিটার জ্যাভলিন ছুঁড়ে সোনা জেতেন শ্রীলঙ্কান রোমেশ  থারাঙ্গা পথিরাগা। 

প্রথমবার নেমেই ব্রোঞ্জ জয় যশবীর সিং-এর

সব চোখ যখন ছিল নীরজের দিকে, তখনই দুর্দান্ত থ্রো'য়ে এই ইভেন্টে ভারতের আরও একটি পদক নিশ্চিত করলেন  যশবীর সিং। তাঁর সর্বোচ্চ থ্রো এদিন ছুঁয়েছে  ৮৫.৪১ মিটার। যা নীরজের থেকে সামান্যই কম। প্রথমবার কমনওয়েলথে নেমেই ব্রোঞ্জ জয় করলেন তিনি।

ব্যর্থ পাকিস্তানের নাদিম

প্যারিস অলিম্পিকে সোনাজয়ী পাকিস্তানের তারকা অ্যাথলিট আরশাদ নাদিমের পারফরম্যান্সের দিকে সকলের নজর ছিল এবারেও। কিন্তু ৮ জনের চূড়ান্ত ফাইনালেও নাম লেখাতে ব্যর্থ হন নাদিম, সামগ্রিক বিচারে নবম স্থানে থেকে তাঁকে অভিযান শেষ করতে হয়।

 

POST A COMMENT
Advertisement