Euro Final: জিততেই হবে! রানির শুভেচ্ছা বার্তা নিয়েই মাঠে নামছেন হ্যারি কেনরা

আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরেই স্থির হয়ে যাবে কে হবে ইউরোপ সেরা। কোপা জিতে মেসিরা প্রমাণ করে দিয়েছে তারাই এখন দক্ষিণ আমেরিকার সেরা দল। তবে ইউরো কাপের খেতাব উঠবে কাদের হাতে? তা নিয়ে চুলচেরা বিশ্লেষণে মগ্ন বিশেষজ্ঞরা। ইংল্যান্ড ও ইতালি দুই পক্ষই জুলজুল দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। ইতিহাস বলছে এবার খেতাব জিতলে প্রথমবার ইউরো কাপের খেতাব ঘরে উঠবে ইংল্যান্ডের। আর তাই ঘরের দলকে চিয়ার আপ করতে স্বয়ং বার্তা পাঠালেন রানি এলিজাবেথ।

Advertisement
জিততেই হবে! রানির শুভেচ্ছা বার্তা নিয়েই মাঠে নামছেন হ্যারি কেনরাQueen Elizabeth
হাইলাইটস
  • ইউরো ফাইনালে মুখোমুখি ইতালি ও ইংল্যান্ড
  • তার আগে ব্রিটিশ বাহিনীকে শুভেচ্ছা বার্তা রানির
  • উস্কে দিলেন ৫৫ বছর আগের বিশ্ব জয়ের স্মৃতি

আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরেই স্থির হয়ে যাবে কে হবে ইউরোপ সেরা। কোপা জিতে মেসিরা প্রমাণ করে দিয়েছে তারাই এখন দক্ষিণ আমেরিকার সেরা দল। তবে ইউরো কাপের খেতাব উঠবে কাদের হাতে? তা নিয়ে চুলচেরা বিশ্লেষণে মগ্ন বিশেষজ্ঞরা। ইংল্যান্ড ও ইতালি দুই পক্ষই জুলজুল দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। ইতিহাস বলছে এবার খেতাব জিতলে প্রথমবার ইউরো কাপের খেতাব ঘরে উঠবে ইংল্যান্ডের। আর তাই ঘরের দলকে চিয়ার আপ করতে স্বয়ং বার্তা পাঠালেন রানি এলিজাবেথ। 

শুভেচ্ছা বার্তায় ইংল্যান্ডের রানি লিখেছেন, "ইংল্যান্ড ইফরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠায় আমি ও আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। ফাইনালের জন্য শুভেচ্ছা থাকল। তোমারা যা অর্জন করেছো তা ইতিহাসে তোলা থআকবে।"

১৯৬৬ সালে ঘরের মাঠেই বিশ্বকাপ জিতেছিল ববি ম্যুরের ইংল্যান্ড। এবার মাঠে হাজির হয়ে ট্রফি তুলে দিয়েছিলেন রানি এলিজাবেথ স্বয়ং। এবার তিনি ওয়েম্বলির মাঠে  সশরীরে হাজির থাকতে না পাড়লেও সেই বিশ্বকাপ জয়ের স্মৃতির কথা উল্লেখ করেছেন নিজের শুভেচ্ছা বার্তায়। 

প্রসঙ্গত ৫৫ বছর পর কোনও বড় কোনও টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ইংল্যান্ড। ১৯৬৬ সালে একবারই বিশ্বকাপ ফাইনালে উঠেছিল। সে বার তারা ওয়েস্ট জার্মানিকে হারিয়েছিল। তার পর থেকে বা তার আগে, কখনও কোনও বড় টুর্নামেন্টের ফাইনালে ওঠেনি ইংল্যান্ড। তাই স্বাভাবিক ভাবেই গোটা দেশের মত উচ্ছসিত রানি এলিজাবেথও। 

এদিকে ১৯৬৮ সালে প্রথমবার ইউরো চ্যাম্পিয়ং হয় ইতালি।  ২০০২ ও ২০১২ সালে ইউরোর ফাইনালে উঠলেও খেতাব জিততে পারেনি আজুরিরা। তাই খেতাব জিততে মরিয়া ইতালিয়ানরাও। তবে চার বারের বিশ্ব চ্যাম্পিয়ং ইতালি বাহিনী। তবে রানির শুভেচ্ছা বার্তার পর ইংল্যান্ড নতুন ইতিহাস গড়তে পারে কিনা তা আর কয়েক ঘণ্টার মধ্যেই স্পষ্ট হয়ে যাবে। 

 

POST A COMMENT
Advertisement