French Open: হাই ভোল্টেজ সেমিফাইনাল! আজ নাদাল বনাম জকোভিচ

ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে শুক্রবার রাতে মুখোমুখি হচ্ছেন রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ। অন্যদিকে, আরও একটি সেমি ফাইনালে মুখোমুখি হচ্ছেন সিতিসপাস ও ভেরেভ। এই দুই ম্যাচের মধ্যে নজর কাড়া হতে চলেছে দুই তারকা নাদাল ও জোকারের দ্বৈরথ।

Advertisement
French Open: হাই ভোল্টেজ সেমিফাইনাল! আজ নাদাল বনাম জকোভিচমুখোমুখি হতে চলেছেন নাদাল ও জোকার। ফাইল ছবি। সৌজন্য- ©Philippe Montigny/FFT
হাইলাইটস
  • ফ্রেঞ্চ ওপেনের সেমি ফাইনালে মুখোমুখি নাদাল-জোকার
  • প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছেন সিতিসপাস ও ভেরেভ
  • রাফা-নোভাক দ্বৈরথের দিকে তাকিয়ে টেনিস মহল

ফ্রেঞ্চ ওপেনের সেমি ফাইনালে এবার মুখোমুখি হতে চলেছে টেনিসের দুই বড় তারকা। শেষ চারে নামতে চলেছেন সারবিয়ান তারকা নোভাক জকোভিচ ও স্পেনের রাফায়েল নাদাল। বিগ থ্রি রোঁলা গারোর মাটিতে কতটা সাবলীল ভূমিকা পালন করতে পারেন, সেই নিয়ে উঠছিল নানা প্রশ্ন! বিগ থ্রির মধ্যে একজন ফ্রেঞ্চ ওপেন থেকে চোটের কারণে ছিটকে গিয়েছে। তবে আরও দুই তারকা শুক্রবার রাতে মুখোমুখি হচ্ছেন ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে।

পুরুষদের সিঙ্গলস বিভাগে ফ্রেঞ্চ ওপেনে বুধবার ইতালির টেনিস খেলোয়াড় মাতিও বেরিতিনিকে হারিয়েছিলেন নোভাক জকোভিচ। বিশ্বের এটিপি ব়্যাঙ্কিংয়ের এক নম্বর টেনিস তারকা নোভাক ৬-৩, ৬-২, ৭-৬, ৭-৫ সেটে বেরিতিনিকে হারিয়েছিলেন বুধবার। অন্যদিকে, আর্জেন্টিনার টেনিস খেলোয়াড় ডিয়েগো শোয়ার্টজম্যানকে হারান আরও এক টেনিস তারকা রাফায়েল নাদাল। ৬-৩, ৪-৬, ৬-৪, ৬-০ ব্যবধানে আর্জেন্টিনার টেনিস খেলোয়াড়কে হারিয়ে সেমিফাইনালে ওঠেন নাদাল। ফের একবার গ্র্যান্ড স্ল্যামের লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন নাদাল ও জোকার। এই লড়াই দেখার মতো হতে চলেছে বলেই প্রত্যাশা টেনিস প্রেমীদের।

 

 


অপরদিকে, অন্যএকটি সেমিফাইনালে মুখোমুখি হবেন অ্যালেকজেন্ডার ভেরেভ ও টেফানোজ সিতিসপাস। এই দুই খেলোয়াড়ের মধ্যে যে জিতবেন তাঁর সঙ্গে খেলতে হবে নাদাল ও জোকারের মধ্যে একজনকে। তবে এই ম্যাচের থেকেও সব থেকে হাই ভোল্টেজ খেলা হতে চলেছে নাদার-জোকার দ্বৈরথটি। ফ্রেঞ্চ ওপেনে এই নিয়ে ১৪তম বার খেলছেন রাফায়েল নাদাল। একই সঙ্গে ১৪ বার সেমিফাইনাল খেলার পাশাপাশি ১৩বারই ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন রাফা। ফলে এই ম্যাচে সারবিয়ান তারকার থেকে বেশ খানিকটা এগিয়ে আছেন স্প্যানিশ বয়। তবে পুরোপুরি হেড টু হেড ধরতে গেলে এগিয়ে আছেন জকোভিচ। ৫৭বার মুখোমুখি হয়েছেন নোভাক ও রাফা। ও তার মধ্যে ২৯বার জিতেছেন জোকার ও ২৮টি খেলা জিতেছেন নাদাল।

 

 


এই ম্যাচে জয় পেয়ে ফাইনালেও জিতে যদি গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হতে পারেন নাদাল। তাহলে রোঁলা গারোর ক্লে কোর্টে অন্যতম ইতিহাস গড়ে ফেলবেন রাফা। টেনিসর অন্যতম রাজা রজার ফেডেরারকে ছাড়িয়ে যাবেন নাদাল। মোট ২১টি গ্র্যান্ড স্ল্যামের মালিক হবেন তিনি। যেখানে ফেডেরার ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। একই সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন নাদালও। এখনও পর্যন্ত ১৮টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন জকোভিচ।

Advertisement

POST A COMMENT
Advertisement