Jos Buttler, IPL 2022: সিরাজকে বেদম মার বাটলারের, মাত্র ২ ওভারেই খেলেন ৩১ রান

পাওয়ার প্লের ছয় ওভারেই ৬৭ রান করে ফেলে রাজস্থান। শুধুমাত্র যশস্বী জয়সওয়ালের উইকেট হারিয়েছিল তারা। এর পরেও জস বাটলারের ঝড় থামেনি, তিনি শেষ পর্যন্ত ক্রিজে থাকেন এবং দলকে জয় এনে দেন। জস বাটলার তাঁর ইনিংসে ৬০ বলে ১০৬ রান করেন, যার মধ্যে ছিল ১০টি চার ও ৬টি ছক্কা।

Advertisement
সিরাজকে বেদম মার বাটলারের, মাত্র ২ ওভারেই খেলেন ৩১ রান জস বাটলার ও মহম্মদ সিরাজ
হাইলাইটস
  • কোয়ালিফায়ার ২-এ সেঞ্চুরি জস বাটলারের
  • ৭ উইকেটে জিতল RR

রাজস্থান রয়্যালস (RR) শুক্রবারের কোয়ালিফায়ার -2 তে বিরাট কোহলই-ফাফ ডু প্লেসিদের আরসিবি-কে সহজেই হারিয়ে ফাইনালে যাওয়ার রাস্তা করে নিয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) স্বপ্ন আবারও ভেঙে গিয়েছে। আরও এক বছর তাদের প্রথম আইপিএল শিরোপার জেতার জন্য অপেক্ষা করতে হবে। বেঙ্গালুরুর বিরুদ্ধে জস বাটলার একাই রাজস্থানকে এগিয়ে নিয়ে যান এবং জয়ের রাস্তা দেখান।

প্রথমে ব্যাট করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দল মাত্র ১৫৮ রানের টার্গেট দেয়। বোলিং করার সময় শুরু থেকেই ব্যাকফুটে চলে গিয়েছিল তারা। জস বাটলার (Jos Buttler) এবং যশস্বী জয়সওয়াল রাজস্থানকে দুর্দান্ত শুরু উপহার দেন। জস বাটলার ইনিংসের তৃতীয় ওভার থেকেই তাঁর উদ্দেশ্য পরিষ্কার করে বুঝিয়ে দেন। 

বেঙ্গালুরুর মহম্মদ সিরাজের ওভারে টানা দুই চার ও একটি ছক্কা হাঁকান জস বাটলার। বাটলার সাধারণত শুরুতে ধীরে শুরু করেন। উইকেটে সেট হয়ে যাওয়ার পরে দ্রুত রান করেন। কিন্তু এবার তা হয়নি। ইনিংসের শুরু থেকেই জোরালো ব্যাটিং করেন জস বাটলার।  

পাওয়ার প্লেতে রাজস্থানের বড় রান

পাওয়ার প্লের ছয় ওভারেই ৬৭ রান করে ফেলে রাজস্থান। শুধুমাত্র যশস্বী জয়সওয়ালের উইকেট হারিয়েছিল তারা। এর পরেও জস বাটলারের ঝড় থামেনি, তিনি শেষ পর্যন্ত ক্রিজে থাকেন এবং দলকে জয় এনে দেন। জস বাটলার তাঁর ইনিংসে ৬০ বলে ১০৬ রান করেন, যার মধ্যে ছিল ১০টি চার ও ৬টি ছক্কা। 

মহম্মদ সিরাজ এই ম্যাচে মাত্র ২ ওভার বল করতে পেরেছিলেন এবং এতে তিনি ৩১ রান দিয়ে বসেন। জস বাটলারের ওই মারের পরে, আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসিস আর ঝুঁকি নিতে চাননি। তাই তিনি সিরাজকে আর বল দেননি। 

আরও পড়ুন: IPL শেষ হলেই পরীক্ষা রাহুলদের, পাশ করলেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুযোগ

এই ম্যাচ জিতে রবিবার ফাইনালে গুজারাত টাইটান্সের মুখোমুখি হবে রাজস্থান। ২০০৮ সালেই শেষ বার আইপিএল-এর ফাইনালে উঠেছিল রাজস্থান। সেবার তারা শেন ওয়ার্নের নেতৃত্বে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।  

Advertisement

POST A COMMENT
Advertisement