Rishabh Pant: বিশ্বকাপ থেকেও ছিটকে যাবেন পন্ত? আবারও অস্ত্রোপচার হবে ঋষভের

টিম ইন্ডিয়ার (Team India) উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্ত (Rishabh Pant) গত বছর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন। পন্ত গাড়িতে রুরকি যাচ্ছিলেন তখন দুর্ঘটনা ঘটে। এই ভয়াবহ দুর্ঘটনার পর দেরাদুনের ম্যাক্স হাসপাতালে ঋষভ পন্তকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তাকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে  স্থানান্তরিত করা হয়। কয়েকদিন আগে কোকিলাবেন হাসপাতালেই অস্ত্রোপচার করিয়েছিলেন পন্ত।

Advertisement
বিশ্বকাপ থেকেও ছিটকে যাবেন পন্ত? আবারও অস্ত্রোপচার হবে ঋষভেরফাইল ছবি
হাইলাইটস
  • অস্ত্রোপচার হবে পন্তের
  • ছিটকে যেতে পারেন ভারতের উইকেকিপার

টিম ইন্ডিয়ার (Team India) উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্ত (Rishabh Pant) গত বছর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন। পন্ত গাড়িতে রুরকি যাচ্ছিলেন তখন দুর্ঘটনা ঘটে। এই ভয়াবহ দুর্ঘটনার পর দেরাদুনের ম্যাক্স হাসপাতালে ঋষভ পন্তকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তাকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে  স্থানান্তরিত করা হয়। কয়েকদিন আগে কোকিলাবেন হাসপাতালেই অস্ত্রোপচার করিয়েছিলেন পন্ত।


ঋষভ পন্তের আবার অস্ত্রোপচার করা হবে 
এবার ঋষভ পন্ত সম্পর্কে একটি বড় তথ্য সামনে এসেছে। ঋষভ পন্তের লিগামেন্ট সার্জারি করা হয়েছে। আগামী  ছয় সপ্তাহের মধ্যে ঋষভ পন্তের আরেকটি অস্ত্রোপচার হবে। অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হতে চলা ওয়ানডে বিশ্বকাপের পাশাপাশি আইপিএল ও এশিয়া কাপেও ঋষভ পন্তের দলের বাইরে থাকার সম্ভাবনা রয়েছে। বিসিসিআইয়ের এক সিনিয়র আধিকারিক বলেছেন, ঋষভ পন্তের জন্য বিশ্বকাপের জন্য ফিট হওয়া খুবই কঠিন। 

ঊর্ধ্বতন কর্মকর্তা ইনসাইড স্পোর্টকে বলেন, 'পন্ত কবে ফিরবে তা বলা খুব কঠিন। কিন্তু ওর সর্বশেষ মেডিকেল রিপোর্ট অনুযায়ী পরিস্থিতি ভাল লাগছে না। কমপক্ষে ৮-৯ মাস মাঠের বাইরে থাকতে হবে  এবং বিশ্বকাপ থেকেও বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। তবে সবকিছু নির্ভর করছে তাঁর পরবর্তী অস্ত্রোপচারের ওপর।' 

আরও পড়ুন: বল বাঁচাতে গিয়ে ধাক্কা খেলেন দুই শ্রীলঙ্কান ক্রিকেটার, খোঁজ নিলেন বিরাট

কতদিন বাইরে থাকবেন ঋষভ পন্ত?

ঋষভ পন্তের চোট কতটা গুরুতর তা এখনও পুরোপুরি পরিষ্কার নয়। দেরাদুনে তাঁর মস্তিষ্ক এবং মেরুদণ্ডের এমআরআই করা হয়েছিল। কিন্তু ফোলা ও ব্যথার কারণে চিকিৎসকরা তাঁর হাঁটু ও গোড়ালির এমআরআই করা হয়নি। ফোলা কিছুটা কমলেই এই বিষয় বোঝা যাবে। 

আরও পড়ুন: ধোনির আলিশান খামারবাড়ি, কী নেই ভিতরে! দেখুন অন্দরমহলের PHOTOS

তবে প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে, গোড়ালি ও হাঁটুতে অস্ত্রোপচার করতে হবে পন্তের। হাঁটুর লিগামেন্ট সার্জারি থেকে সেরে উঠতে সাধারণত ৬ মাস সময় লাগে। যেহেতু ঋষভ পন্ত একজন উইকেট-রক্ষক, তাই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে তাঁর হাঁটুকে আরও শক্তিশালী করতে হবে। চিকিৎসকরা পন্তকে পুরোপুরি পরীক্ষা করার পরেই যাবে তাঁর সেরে উঠতে কত দিন সময় লাগবে।

Advertisement

ঋষভ পন্ত এই টুর্নামেন্ট থেকে বাদ পড়তে পারেন
১. ভারত বনাম নিউজিল্যান্ড (৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি)
২. ভারত বনাম অস্ট্রেলিয়া (৪ টেস্ট এবং ৩টি ওয়ানডে)
৩. আইপিএল ২০২৩ (এপ্রিল-মে)
৪. বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (যদি ভারত যোগ্যতা অর্জন করে)
৫. ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর (জুলাই)
৬. এশিয়া কাপ ২০২৩ (সেপ্টেম্বর)
৭. একদিনের বিশ্বকাপ (নক আউট হওয়ার সম্ভাবনা) 

POST A COMMENT
Advertisement