IND vs ENG: সেহওয়াগের ছায়া! ছয় মেরে বিদেশের মাটিতে প্রথম সেঞ্চুরি হিটম্যানের

দুরন্ত ইনিংস ব্যাট হাতে খেললেন ভারতীয় দলের ওপেনার রোহিত শর্মা। ২০৫ বলে শতরান পূর্ণ করেন তিনি। এই নিয়ে প্রথমবার ভারতের বাইরে টেস্ট সেঞ্চুরি করলেন রোহিত। ইংল্যান্ডের মাটিতেও ফলে এটা তাঁর প্রথম টেস্ট সেঞ্চুরি।

Advertisement
সেহওয়াগের ছায়া! ছয় মেরে বিদেশের মাটিতে প্রথম সেঞ্চুরি হিটম্যানেরসেঞ্চুরির পর রোহিত শর্মা। ওভালে।
হাইলাইটস
  • সেঞ্চুরি করলেন রোহিত শর্মা
  • অনবদ্য ইনিংস হিটম্যানের
  • বিদেশের মাটিতে প্রথম সেঞ্চুরি

দুরন্ত ইনিংস ব্যাট হাতে খেললেন ভারতীয় দলের ওপেনার রোহিত শর্মা। ২০৫ বলে শতরান পূর্ণ করেন তিনি। এই নিয়ে প্রথমবার ভারতের বাইরে টেস্ট সেঞ্চুরি করলেন রোহিত। ইংল্যান্ডের মাটিতেও ফলে এটা তাঁর প্রথম টেস্ট সেঞ্চুরি। দারুণ জুটি বেঁধে খেললেন পূজারা ও রোহিত শ্মা। মোট ৮টি টেস্ট সেঞ্চুরি করে ফেললেন রোহিত। একই সঙ্গে ভারতীয় দল ৯৭ রানে এগিয়ে আছে। ৬৬ ওভারের পর ভারতের স্কোর ১৯৬ রানে ১ উইকেট। ৪৬ রানে খেলছেন পূজারা।

ব্যাট হাতে শুক্রবার থেকেই ভাল শুরু করেছিলেন রোহিত শর্মা। নিজের সতীর্থ ওপেনার রাহুলকে নিয়ে শনিবারও চতুর্থ টেস্টের তৃতীয় দিনে ভাল ক্রিকেট খেলছিলেন রোহিত। তবে রাহুল আউট হয়ে গেলেও নিজের শতরান পূরণ করলেন রোহিত। একই সঙ্গে টেস্টে ক্রিকেটে ৩০০০ রান পূরণ করলেন রোহিত। একই দিনে তিনটি আলাদা নজির গড়লেন ভারতীয় দলের ওপেনার ও সীমিত ওভারের সহ-অধিনায়ক।

মূলত তৃতীয় টেস্টে পিছিয়ে যাওয়ার পরেও দারুণ ক্রিকেট দেখালেন রোহিত শর্মা। তিনি ব্যাট হাতে চতুর্থ টেস্টে ভারতের জন্য অন্যতম সম্মানজনক ইনিংস খেললেন।

রোহিত শর্মা ভারতের বাইরে তার প্রথম টেস্ট সেঞ্চুরি করলেন সোমবার। আগ্রাসনের সাথে সতর্কতার মিশ্রনে শনিবার ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের তৃতীয় দিনে ভারত সুবিধা পেয়েছে তাঁর ইনিংসে।

এর আগে, রোহিত শর্মার সব টেস্ট সেঞ্চুরি ছিল ঘরের মাঠে। মইন আলীর বলে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। মুম্বইয়ের ব্যাটসম্যান নক করার সময় তার ৩০০০ টেস্ট রানও পূর্ণ করেছেন।

আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসেবে দ্রুততম ১১০০০ রান করেন তিনি এই নিয়ে রোহিত দ্বিতীয় নম্বরে। 
১) সচিন রমেশ তেন্ডুলকার - ২৪১ ইনিংস
২) রোহিত গুরুনাথ শর্মা - ২৪৭ ইনিংস
৩) ম্যাথিউ লরেন্স হেইডেন - ২৫১ ইনিংস
৪) সুনীল মনোহর গাভাস্কার - ২৫৮ ইনিংস
৫) স্যার কাথবার্ট গর্ডন গ্রীনিজ- ২৬১ ইনিংস 

Advertisement

POST A COMMENT
Advertisement