Sania Mirza: তৃতীয় রাউন্ডেই হার, ফরাসি ওপেন থেকে বিদায় সানিয়ার

এদিন শুরু থেকেই পিছিয়ে পড়ে ছিলেন সানিয়া একটা সময় ২-৫ ব্যবধানে পিছিয়ে যান। তাঁরা এখান থেকে ম্যাচে ফেরার চেষ্টা করলেও পারেননি। প্রথম সেট হারের পর দ্বিতীয় সেটেও লড়াই করেন সানিয়ারা। তবুও শেষ রক্ষা হয়নি। হেরেই কোর্ট ছাড়তে হয় তাঁদের।

Advertisement
তৃতীয় রাউন্ডেই হার, ফরাসি ওপেন থেকে বিদায় সানিয়ারসানিয়া মির্জা
হাইলাইটস
  • তৃতীয় রাউন্ডে হার সানিয়ার
  • স্ট্রেট সেটে হারলেন সানিয়া

ফরাসি ওপেনে স্বপ্নভঙ্গ সানিয়া মির্জার (Sania Mirza)। মহিলাদের ডাবলসে তৃতীয় রাউন্ডে হেরে বিদায় নিলেন ভারতের টেনিস তারকা। খেলার ফল ৪-৬, ৬-৩। সানিয়া মির্জা ও তাঁর সঙ্গী লুসি রাদেকাকে হারান কোকো গফ ও জেসিকা পেগুলা জুটি। কিছুদিন আগেই সানিয়া মির্জা জানিয়ে দিয়েছিলেন, ইউএস ওপেনের (US Open) পর আর টেনিস খেলবেন না তিনি। সেই কারণেই মনে করা হচ্ছে, ফরাসি ওপেনের (French Open) এটাই হয়তো তাঁর শেষ ম্যাচ। আগেই মিক্সড ডাবলস থেকে বিদায় নিয়েছেন সানিয়া। আর এবার ডাবলস থেকেও ছিটকে যেতে হল তাঁকে। মিক্সড ডাবলসে সঙ্গী ইভান ডডিজের সঙ্গে জুটি বেঁধে নামলেও দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিতে হয় তাঁদের। 

এদিন শুরু থেকেই পিছিয়ে পড়ে ছিলেন সানিয়া একটা সময় ২-৫ ব্যবধানে পিছিয়ে যান। তাঁরা এখান থেকে ম্যাচে ফেরার চেষ্টা করলেও পারেননি। প্রথম সেট হারের পর দ্বিতীয় সেটেও লড়াই করেন সানিয়ারা। তবুও শেষ রক্ষা হয়নি। হেরেই কোর্ট ছাড়তে হয় তাঁদের। 

অন্যদিকে দুরন্ত গতিতে এগিয়ে চলেছেন রাফায়েল নাদাল। পঞ্চম বাছাই নাদাল চিরপ্রতিদ্বন্দ্বী নোভাক জোকোভিচকে ৬-২, ৪-৬, ৬-২, ৭-৬ গেমে পরাজিত করেন। উভয় খেলোয়াড়ের মধ্যে ম্যাচটি ৪ ঘন্টা ১২ মিনিট ধরে চলে। সেমিফাইনালে নাদাল মুখোমুখি হবেন জার্মানির আলেকজান্ডার জাভেরেভের। কোয়ার্টার ফাইনালে স্পেনের কার্লোস এলকারেজকে পরাজিত করেছেন জাভেরেভ। অর্থাৎ আরও একটা গ্র্যান্ডস্ল্যাম জেতা থেকে মাত্র ২ কদম দূরে রয়েছেন স্প্যানিশ তারকা নাদাল। 

আরও পড়ুন: জোকোভিচকে হারিয়ে সেমিতে 'ক্লে কোর্টের রাজা'

আরও পড়ুন: ১৯৯৯-এর ক্রিকেট বিশ্বকাপে KK-এর সেই থিম সং মনে আছে? রইল

বিশ্বের এক নম্বর নোভাক জোকোভিচের বিপক্ষে এটি রাফায়েল নাদালের ২৯তম জয়। এর আগে, দুই খেলোয়াড়ের মধ্যে ৫৮ ম্যাচে, জোকোভিচ ৩০টি এবং নাদাল ২৮টি ম্যাচে জিতেছিলেন। এছাড়াও, এই জয়ের মাধ্যমে নাদালও গত বছরের ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে জোকোভিচের বিরুদ্ধে হারের প্রতিশোধ নিলেন। বিশেষ বিষয় হল, ফরাসি ওপেন টেনিসে এটি রাফায়েল নাদালের ১১০তম জয়। এই টুর্নামেন্টে মাত্র তিনবার পরাজয়ের মুখে পড়েছেন তিনি।

Advertisement

POST A COMMENT
Advertisement