Sania Mirza: সানিয়া মির্জার টেনিস অ্যাকাডেমিতে তৈরি হচ্ছে মসজিদ? সামনে এল সত্যিটা

Sania Mirza Mosque Land: নিজের টেনিস অ্যাকাডেমি করার জমিকে মসজিদ তৈরির জন্য দান করছেন সানিয়া মির্জা? অভিযোগ উঠতেই এবার সরব হলেন তাঁর বাবা।

Advertisement
সানিয়া মির্জার টেনিস অ্যাকাডেমিতে তৈরি হচ্ছে মসজিদ? সামনে এল সত্যিটাসানিয়া মির্জার টেনিস অ্যাকাডেমিতে তৈরি হচ্ছে মসজিদ?
হাইলাইটস
  • মসজিদ তৈরির জন্য জমি দান করছেন সানিয়া মির্জা?
  • সেই ঘটনায় আসল তথ্য সামনে আনলেন সানিয়া মির্জার বাবা ইমরান মির্জা।
  • সানিয়া বা তাঁর পরিবারের কেনা যে কোনও জমি নিজের পছন্দমতো ব্যবহার করার সম্পূর্ণ অধিকার তাঁদের রয়েছে।

মসজিদ তৈরির জন্য জমি দান করছেন সানিয়া মির্জা? এমনই অভিযোগে সম্প্রতি সরগরম হয়েছে নেটপাড়া। এমনকি এই ঘটনায় নাম জড়িয়েছিল, প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের। এবার সেই ঘটনায় আসল তথ্য সামনে আনলেন সানিয়া মির্জার বাবা ইমরান মির্জা।

সানিয়া মির্জার বিরুদ্ধে কী অভিযোগ?

সোশ্যাল মিডিয়ায় অভিযোগ উঠেছিল, সানিয়া মির্জা হায়দরাবাদে তাঁর টেনিস অ্যাকাডেমি তৈরি করার জমিতে মসজিদ তৈরির সিদ্ধান্ত নিয়েছেন। দাবি করা হয়, সেই মসজিদ তৈরির টাকাও নাকি দিচ্ছিলেন তিনি। এরপরেই সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষের শিকার হন ভারতীয় টেনিস তারকা।

কিন্তু এবার বিষয়টি স্পষ্ট করলেন সানিয়া মির্জার বাবা ইমরান মির্জা। সোশ্যাল মিডিয়ায় ছড়াতে থাকা মসজিদ নির্মাণ সংক্রান্ত রিপোর্টগুলিকে ভুয়ো বলে উড়িয়ে দেন তিনি। তাঁর সাফ বক্তব্য, সানিয়ার টেনিস অ্যাকাডেমির জমিতে কোনওত মসজিদ নির্মাণ করা হচ্ছে না। তিনি বলেন, প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন ও সানিয়া মির্জার যে ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, সেটি এআই দিয়ে তৈরি করা হয়েছে।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Imran Mirza (@imranmirza58)

তিনি স্পষ্ট করে জানান, টেনিস অ্যাকাডেমির জন্য রাখা জমিতে মসজিদ নির্মাণের কোনও ভাবনা চিন্তা নেই। এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত দাবিগুলো পুরোপুরি মিথ্যা। একইসঙ্গে অবশ্য তিনি উল্লেখ করেন, সানিয়া বা তাঁর পরিবারের কেনা যে কোনও জমি নিজের পছন্দমতো ব্যবহার করার সম্পূর্ণ অধিকার তাঁদের রয়েছে। 

ইমরান মির্জা সানিয়া মির্জার সমাজসেবামূলক কাজ নিয়েও নিজের মতামত প্রকাশ করেছেন। তিনি বলেন, সানিয়ার সমাজসেবামূলক কাজ একটি ব্যক্তিগত ও গোপনীয় বিষয়। এটি জনসমক্ষে আনার অধিকার কারও নেই, বিশেষ করে যদি সানিয়া নিজে বিষয়টি কনফার্ম না করে থাকেন। নেটিজেনদের ভুয়ো তথ্য ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন ইমরান মির্জা।


 

POST A COMMENT
Advertisement