Saurav Ganguly: সিএবি সভাপতি নির্বাচনে শেষবেলায় চমক, লড়ছেন না সৌরভ

ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (CAB) সভাপতি পদে লড়াই করছেন না সৌরভ গঙ্গেপাাধ্যায় (Sourav Ganguly)। আজই মনোনয়ন জমা দেওয়ার শেষদিন ছিল।

Advertisement
সিএবি সভাপতি নির্বাচনে শেষবেলায় চমক, লড়ছেন না সৌরভভোটে লড়ছেন না সৌরভ গঙ্গেপাাধ্যায়
হাইলাইটস
  • আজই মনোনয়ন জমা দেওয়ার শেষদিন ছিল
  • সিএবি-র সভাপতি হতে চলেছেন সৌরভের দাদা স্নেহাশিস

ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (CAB) সভাপতি পদে লড়াই করছেন না সৌরভ গঙ্গেপাাধ্যায় (Sourav Ganguly)। আজই মনোনয়ন জমা দেওয়ার শেষদিন ছিল। তবে আজ তিনি মনোনয়ন জমা দেননি। সিএবি-র সভাপতি হতে চলেছেন সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehasish Ganguly)। অমলেন্দু বিশ্বাস হচ্ছেন সহ সভাপতি। সচিব পদে বসছেন নরেশ ওঝা, যুগ্ম সচিব পদে বসছেন দেবব্রত দাস। কোষাধ্যক্ষ হচ্ছেন প্রবীর চক্রবর্তী।  

প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ কয়েকদিন আগেই জানিয়েছিলেন যে তিনি সিএবি সভাপতি পদে বসার জন্য় নির্বাচনে লড়াই করবেন। সেই মতো সবাই ধরেই নিয়েছিল যে মহারাজই আবার বাংলার ক্রিকেটের মসনদে বসছেন। আগে শনিবার পর্যন্ত সিএবি নির্বাচনের মনোনয়ন জমার সময়সীমা ছিল। পরে সেই সময়সীমা একদিন বাড়িয়ে রবিবার বিকেল ৫টা পর্যন্ত করা হয়।

আরও পড়ুন: Jio 5G: দীপাবলির আগেই একাধিক শহরে চালু Jio 5G, তালিকায় আছে আপনার শহর?

আজ বেলার দিকে সৌরভ ইডেনে আসেন। তখন মনে করা হয়েছিল যে তিনি মনোনয়ন জমা দিতে পারে। তবে শেষমেশ তিনি আর মনোনয়ন জমা দিলেন না।

BCCI-এর প্রাক্তন সভাপতি সৌরভ শনিবার বলেছিলেন যে তিনি নিশ্চিত নন যে এই বছর ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের নির্বাচন হবে কি না। নিজের মনোনয়ন জমা নিয়েও তিনি জল্পনা জিইয়ে রাখেন। বলেন, 'আমি জানি না আর কে মনোনয়ন জমা দিচ্ছেন। আগামীকাল শেষ দিন। দেখা যাক। নির্বাচন হবে কি না তা আমি জানি না। দেখব কী হয়।'

 

POST A COMMENT
Advertisement