Sergio Lobera Odisha FC: AFC কাপ থেকে ছিটকে ঝামেলায় জড়ালেন ওড়িশা কোচ, VIRAL VIDEO

এএফসি কাপে (AFC Cup) আশা শেষ হয়ে গেল ওড়িশা এফসি (Odisha FC)। সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের (Central Coast Mariners) বিরুদ্ধে ঘরের মাঠে গোলশূন্য ড্র করে বিদায় নিল সের্জিও লোবেরার (Sergio Lobera) দল। প্রথম লেগে ওড়িশার ৪-০ গোলে হারের পর বোঝা গিয়েছিল, ওড়িশার বিদায় মোটামুটি নিশ্চিত। তবে খেলার ফলের থেকেও খবরে লোবেরা ও মার্ক জ্যানসন। দুই কোচের কথা কাটাকাটিতে উত্তপ্ত হল ম্যাচ।

Advertisement
AFC কাপ থেকে ছিটকে ঝামেলায় জড়ালেন ওড়িশা কোচ, VIRAL VIDEO সের্জিও লোবেরা ও মার্ক জ্যানসন
হাইলাইটস
  • অ্যাওয়ে ম্যাচে হেরে বিদায় ওড়িশার
  • হোম ম্যাচে ছড়াল উত্তেজনা

এএফসি কাপে (AFC Cup) আশা শেষ হয়ে গেল ওড়িশা এফসি (Odisha FC)। সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের (Central Coast Mariners) বিরুদ্ধে ঘরের মাঠে গোলশূন্য ড্র করে বিদায় নিল সের্জিও লোবেরার (Sergio Lobera) দল। প্রথম লেগে ওড়িশার ৪-০ গোলে হারের পর বোঝা গিয়েছিল, ওড়িশার বিদায় মোটামুটি নিশ্চিত। তবে খেলার ফলের থেকেও খবরে লোবেরা ও মার্ক জ্যানসন। দুই কোচের কথা কাটাকাটিতে উত্তপ্ত হল ম্যাচ।

কী ঘটেছে?
ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার পরে ডাগআউট থেকে ড্রেসিংরুমে যাওয়ার পথে দুই কোচের মধ্যে বচসা শুরু হয়ে যায়। শুরুতেই ওড়িশা কোচকে ডেকে কিছু একটা বলেন। এগিয়ে যান লোবেরাও। দুই কোচের মধ্যেই উত্তপ্ত বাক্য বিনিময় হতে দেখা যায়। দুই কোচের লড়াই থামাতে গিয়ে ঝামেলায় জড়ান দুই দলের ফুটবলররাও। এই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

হলুদ কার্ড দেখতে হল দুই কোচকে

তবে ঝামেলা এর বেশি বাড়েনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই দুই কোচ উত্তপ্ত বাক্যবিনিময় করায় দু' জনকেই হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন রেফারি ক্রীস্টাল জন। তবে কাউকেই লাল কার্ড দেখতে হয়নি। উত্তপ্ত পরিস্থিতিও ছড়িয়ে পড়েনি দ্বিতীয়ার্ধে। তবে প্রথম লেগে চার গোল খেয়ে ম্যাচ হারায় ছিটকে যেতে হল ওড়িশাকে।

আইএসএল-এ কোথায় ওড়িশা?

বিদায় নিলেও প্রথম লেগে খারাপভাবে হারের পর দ্বিতীয় লেগে দারুণভাবে ফিরে এসেছে লোবেরার দল। গোল করতে না পারলেও গোল খায়নি তারা। আইএসএল-এ ধারাবাহিকতা দেখালেও শীর্ষস্থান দখলে রাখতে পারেনি ওড়িশা। মোহনবাগান সুপার জায়েন্টের থেকে ১ ম্যাচ বেশি খেললেও একই পয়েন্টে রয়েছে মুম্বই সিটি এফসি। মুম্বইয়ের পয়েন্ট এখন ১৯ ম্যাচে ৩৯। তবে গোল পার্থক্যর বিচারে শীর্ষে তারা। মোহনবাগানের পয়েন্ট ১৮ ম্যাচে ৩৯। ওড়িশা সেখানে চার নম্বরে। ১৮ ম্যাচে লোবেরাদের পয়েন্ট ৩৫। 

কিছুদিন আগেই আইএসএল সূচি নিয়ে ক্ষোভ জানিয়েছিলেন লোবেরা। তাঁর দাবি ছিল, লিগের ম্যাচের পাশাপাশি এএফসি কাপের ম্যাচ রয়েছে। ফলে দল প্রস্তুতির সময় পাচ্ছে না। এর মধ্যেই অ্যাওয়ে ম্যাচে হেরে ছিটকে যেতে হল ওড়িশাকে।

Advertisement

POST A COMMENT
Advertisement