কমনওয়েল্থে আরও সোনা ভারতের, এবার শটপুটে বাজিমাত শর্মিলার

কমনওয়েলথ গেমসে ফের সোনা ভারতের। নিজের স্বপ্নের ফর্ম অব্যাহত রেখে রেকর্ড থ্রো করে সোনা জিতলেন শর্মিলা ধনখড়।

Advertisement
কমনওয়েল্থে আরও সোনা ভারতের, এবার শটপুটে বাজিমাত শর্মিলারকমনওয়েলথে প্যারা শটপুটে সেরা ভারত
হাইলাইটস
  • মীরাবাঈ চানুর পর শর্মিলা ধনখড় সোনা জিতলেন।
  • কমনওয়েলথ গেমসের পঞ্চম দিনে আবারও সোনা জিতল ভারত।
  • ভারতের মোট পদকের সংখ্যা বেড়ে হল ১০।

মীরাবাঈ চানুর পর শর্মিলা ধনখড়।  কমনওয়েলথ গেমসের পঞ্চম দিনে আবারও সোনা জিতল ভারত। সোমবার রাতে এবারের কমনওয়েলথ গেমসের রেকর্ড প্রাপ্তি ভারতীয়দের ঝুলিতে। এই রাতে সোনাসহ মোট ছয়টি পদক জিতল ভারত। ফলে মোট পদকের সংখ্যা বেড়ে হল ১০। এদিন কমনওয়েলথ গেমসের প্যারা অ্যাথলেটিক্সে সোনা জিতলেন শর্মিলা ধনখড়।  মহিলাদের শট পাট এফ৫৭-এ গোল্ড জিতে নিলেন তিনি।

সোনার মেয়ে শর্মিলা

শর্মিলার উপর প্রত্যাশা ছিলই। ২০২২-এ বার্মিংহাম কমনওয়েলথ গেমসে একটুর জন্য পদক হাতছাড়া হয়েছিল তাঁর। ২০২৫-এর ইন্ডিয়ান ওপেন প্যারা অ্যাথলেটিক্সে এর আগে সোনা জমিতেছিলেন তিনি। এছা়ড়াও, এই বছরেই দুবাইয়ের ফাজ্জা আন্তর্জাতিক প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও শটপুটে সোনা ও ডিসকাসে ব্রোঞ্জ জিতে প্রত্যাশার পারদ চড়িয়েছিলেন এই অ্যাথলেটিক। অবশেষে প্যারা অ্যাথলেটিক্সে দীর্ঘদিনের পরিশ্রমের ফল পেলেন শর্মিলা। সোমবার রাতে সোনা জিতলেন সোনার মেয়ে।

এই রাতে মহিলাদের এফ-৫৭ শটপুট ফাইনালে ছ’টি থ্রোয়ের সুযোগ ছিল শর্মিলার সামনে। তার মধ্যে শর্মিলার সেরা থ্রো ছিল ৯.৮১ মিটার। এই দূরত্ব স্পর্শ করতে পারেনি আর কোনও ক্রীড়াবিদ। ফলে সোনা জিতে নিয়েছেন শর্মিলা। আবার এই ইভেন্টেই অপর একটি পদকও পেয়েছে ভারত। শিল্পা কে শায়লা ৭.২৬ মিটার থ্রো করে এই ইভেন্ট থেকে জিতে নিয়েছেন ব্রোঞ্জ। ফলে এক ইভেন্ট থেকে জোড়া পদক তুলেছে দেশ।

সোমবার রাতে আর কোন কোন পদক পাওয়া গেল?

সোমবার গভীর রাতে মোট ১টি সোনা, ২টি রুপো এবং ১টি ব্রোঞ্জ জিতেছে ভারত। এরমধ্যে সোনা শর্মিলা ও শিল্পা কে শায়লা  ব্রোঞ্জ জিতেছে। অন্যদিকে, রুপো জিতেছেন ভল্লুরি অজয় বাবু। ভারোত্তোলনের ৭৯ কেজি বিভাগে মোট ৩৩০ কেজি তুলে রুপো পেয়েছেন তিনি। পাশাপাশি অপর রুপোটি পেয়েছেন সর্বেশ অনিল কুশারে।  পুরুষদের হাই জাম্পে ২.২৬ মিটার টপকে দ্বিতীয় হয়েছেন তিনি।

 

POST A COMMENT
Advertisement