মানুষের পাশে দাঁড়ালেন শিখর ধাওয়ান।ইতিমধ্যেই করোনা কালে সরকার ও মানুষের সাহায্যের জন্য কোভিড রোগীদের পাশে দাঁড়িয়েছেন ক্রিকেটাররা। মানুষের উদ্দেশ্যে বিভিন্ন ভাবে পাশে দাঁড়াতে দেখা গিয়েছে ক্রিকেটারদের। বিদেশি ক্রিকেটারদের মধ্যে ভারতের পাশে কোভিড কালে দাঁড়িয়েছেন প্যাট কামিন্স থেকে শুরু করে ব্রেট লিরা। শুধু তাই নয়, মানুষের পাশে দাঁড়িয়েছেন ভারতের একাধিক ক্রিকেটার। এবার মানুষের পাশে দাঁড়াতে কোভিডের লড়াইয়ের একটি জরুরি জিনিস দান করলেন ভারতীয় দলের ওপেনার দিল্লির ব্যাটসম্যান শিখর ধাওয়ান।
ইতিমধ্যেই করোনার লড়াইয়ে হাত বাড়িয়েছেন ঋষভ পন্থ, বিরাট কোহলিরা। এগিয়ে এসেছেন প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়, শচীন তেন্ডুলকররা। এবার এগিয়ে এলেন শিখর ধাওয়ান। গুরুগ্রামে আইপিএলের নগদ টাকা পুরস্কারের থেকে ২০ লক্ষ টাকা দান করলেন কোভিডের লড়াইয়ের জন্য, আর সেই টাকা দিয়ে কেনা হলো অক্সিজেন কনসেন্ট্রেটার। এই অক্সিজেন কনসেন্ট্রেটারই দেওয়া হবে কোভিড রোগীদের। করোনার দ্বিতীয় ঢেউয়ে বেশ চাপেই পড়ে গিয়েছেন সাধারণ মানুষ। সামাল দিতে পারছে না কেন্দ্রীয় সরকার সহ বিভিন্ন রাজ্য সরকার। ফলে এবার মানুষের পাশে দাঁড়ালেন ভারতীয় দলের গব্বর।
Grateful to serve my people in this pandemic through this small token of help! Always ready to help my people and society to my best. India shall rise and shine against this pandemic! https://t.co/bHlq0eJvUv
— Shikhar Dhawan (@SDhawan25) May 14, 2021
গুরুগ্রামে শুক্রবারের পর ২,৫০০ টিরও কম করোনা কেস প্রত্যক্ষ হয়েছে, গুরুগ্রাম শহরে ২,১৪৪ টি কোভিড পজিটিভ ইতিবাচক ফল পাওয়া গেছে, যা মোট মামলার ভারকে। কিছুটা কমলেও গত বারের তুলনায়, বেশ চাপ রয়েছে প্রতিটি শহর ও রাজ্যে। গুরুগ্রাম পুলিশের তরফে শিখর ধাওয়ানকে টুইট করে ধন্যবাদ দেওয়া হয়েছে। পুলিশের তরফে লেখা হয়েছে, আমরা শিখর ধাওয়ানের ওপর কৃতজ্ঞ অক্সিজেন কনসেন্ট্রেটার দান করার জন্য।
উত্তরে শিখর ধাওয়ান লিখেছেন, আমি আমাদের মানুষের পাশে দাঁড়িয়ে কৃতজ্ঞ। এই অতিমারিতে ছোট্ট এইটুকু সাহায্য। আমি আমার সর্বশ্য দিতে রাজি। আমার ভারত ফের একবার উঠে দাঁড়াবে ও কোভিডের বিরুদ্ধে লড়াই সফল হবে।
ইতিমধ্যেই কোভিডের বিরুদ্ধে লড়াই করতে ভ্যাকসিনও নিয়ে ফেলেছেন ধাওয়ান। টিকা নিয়ে সবা করোনা ফ্রন্টলাইনারদের ধন্যবাদ জানিয়েছিলেন তিনি। একই সঙ্গে সবাইকে ভ্যাকসিন নিতে আবেদন করেছেন শিখর ধাওয়ান।
Vaccinated ✅ Can’t thank all our frontline warriors enough for their sacrifices and dedication. Please do not hesitate and get yourself vaccinated as soon as possible. It’ll help us all defeat this virus. pic.twitter.com/0bqBnsaWRh
— Shikhar Dhawan (@SDhawan25) May 6, 2021