বিরাট কোহলিকে পিছনে ফেললেন শিখর ধাওয়ান, কীভাবে? তাহলে দেখুন

আইপিএল টুর্নামেন্টে এই নিয়ে ৩৯টা অর্ধশতরান করলেন শিখর। এই তালিকায় তাঁর পিছনে রয়েছেন বিরাট কোহলি, সুরেশ রায়না এবং রোহিত শর্মা। এই ম্যাচের আগে শিখর সহ বাকি তিন ব্যাটসম্যান ৩৮টি করে হাফসেঞ্চুরি করেছিলেন।

Advertisement
বিরাটকে পিছনে ফেললেন শিখর ধাওয়ান, কীভাবে? দেখে নিনশিখর ধাওয়ান
হাইলাইটস
  • আইপিএল টুর্নামেন্টে এই নিয়ে ৩৯টা অর্ধশতরান করলেন শিখর
  • বিরাটকে পিছনে ফেললেন শিখর ধাওয়ান
  • দিল্লির ঝুলিতে আপাতত আট ম্যাচে ১২ পয়েন্ট রয়েছে

গতকাল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আরও একটি হাফসেঞ্চুরি করলেন দিল্লি ক্যাপিটালস দলের ওপেনিং ব্যাটসম্যান শিখর ধাওয়ান। গতকাল এই বাঁ-হাতি ব্যাটসম্যান মাত্র ৩০ বলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন।

আইপিএল টুর্নামেন্টে এই নিয়ে ৩৯টা অর্ধশতরান করলেন শিখর। এই তালিকায় তাঁর পিছনে রয়েছেন বিরাট কোহলি, সুরেশ রায়না এবং রোহিত শর্মা। এই ম্যাচের আগে শিখর সহ বাকি তিন ব্যাটসম্যান ৩৮টি করে হাফসেঞ্চুরি করেছিলেন।

এই নিয়ে টানা পরপর দুটো ম্যাচে হাফ সেঞ্চুরি করলেন ধাওয়ান। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও তিনি ৫২ বলে ৬৯ রানের ইনিংস দলকে উপহার দেন। ম্যাচটি আবু ধাবিতে খেলা হয়েছিল। গত ম্যাচে তাঁকে "গেমচেঞ্জার অফ দ্য ম্যাচ" উপাধি দেওয়া হয়েছিল। পরবর্তীকালে অবশ্য ধীর গতির এই ইনিংসের জন্য তাঁকে সোশ্যাল মিডিয়ায় ট্রলও হতে হয়েছিল।

তবে গতকাল এমন কোনও পরিস্থিতি তৈরি হয়নি। মাত্র ৩০ বলে তাঁর ব্যাট থেকে ঝকঝকে হাফসেঞ্চুরি বেরিয়ে আসে। আইপিএল টুর্নামেন্টে প্রথমে ব্যাট করে এটাই তাঁর দ্রুততম শতরান।

গতকাল তাঁর ব্যাট থেকে ক্রিকেটীয় ব্যাকরণ মেনেই প্রত্যেকটা শট বেরিয়ে এসেছে। 

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১৩ রানে জয়লাভ করল দিল্লি ক্যাপিটালস। আজ টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দিল্লি। নির্ধারিত ২০ ওভারে তারা সাত উইকেট হারিয়ে ১৬১ রান তোলে। জবাবে রাজস্থান রয়্যালস নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৪৮ রান তুলতে পারে। ফলে আরও একবার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল দিল্লি ক্যাপিটালস। দিল্লির ঝুলিতে আপাতত আট ম্যাচে ১২ পয়েন্ট রয়েছে।

POST A COMMENT
Advertisement