শিভম মাভি নতুন বছরের প্রথম ম্যাচে ভারতীয় দল শ্রীলঙ্কাকে ২ হারিয়ে দিয়েছে। এই ম্যাচের নায়ক ফাস্ট বোলার শিবম মাভি (Shivam Mavi), মুম্বইয়ের ওয়াংখেড়ের মাঠে শ্রীলঙ্কার (India vs Sri Lanka) ব্যাটসম্যানদের নাস্তানাবুদ করেছেন জীবনের প্রথম টি২০ আন্তর্জাতিক খেলতে নামা পেস বোলার। নয়ডার বাসিন্দা শিবম মাভি এই ম্যাচে ২২ রানে ৪টি বড় উইকেট নিয়ে টিম ইন্ডিয়ার জয় এনে দেন।
অভিষেক ম্যাচেই নায়ক হয়ে ওঠা শিবম মাভিকে এই সুযোগের জন্য অপেক্ষা করতে হয়েছে ৬ বছর। ২৪ বছর বয়সী শিবম মাভি এবার টিম ইন্ডিয়াতে জায়গা পেয়েছেন এবং শুরুতেই নজর কেড়েছেন। ২০১৮ সালে আইপিএল এবং প্রথম শ্রেণীর ম্যাচে তাঁর অভিষেক হয়।
এই কারণেই তিনি ২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দলেও জায়গা পেয়েছিলেন। তারপর পৃথ্বী শ-এর নেতৃত্বে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল। সেই ফাইনালে একটি উইকেট নেন শিবম মাভি।
আরও পড়ুন: ওয়াংখেড়েতে আগুন ঝড়ালেন উমরান, ১৫৫ কিলোমিটার বেগে বল করে রেকর্ড
'হার্দিক ভাই আমাকে সাহায্য করেছে'
প্রথম ম্যাচে চার উইকেট তুলে নেওয়া মাভি ম্যাচের পর বলেন, 'ছয় বছর ধরে অপেক্ষা করছিলাম। চোটের জন্য একটা সময় মনে হচ্ছিল আমি আর সুযোগই পাব না। হার্দিক ভাইয়ের কাছ থেকে ডেবিউ ক্যাপ পাওয়া স্বপ্ন পূরণের চেয়ে কম কিছু নয়। ভারতীয় দলের হয়ে অভিষেকে ভাল পারফর্ম করা সবার স্বপ্ন। হার্দিক ভাই আমাকে সবসময় পজেটিভ রাখত এবং আমার সঙ্গে অবিরাম কথা বলত। আমার প্রথম উইকেটাই সবচেয়ে প্রিয়। '
নয়ডায় চলে আসে মাভির পরিবার
শিবম মাভি উত্তর প্রদেশের নয়ডা শহরের বাসিন্দা। শিবমের পরিবার মূলত মিরাটের বাসিন্দা। তাঁর বাবা পঙ্কজ মাভি জানিয়েছেন, তিনি প্রায় ২২ বছর ধরে নয়ডায় বসবাস করছেন। শুধু চাকরির সূত্রেই এখানে এসেছেন। কিন্তু এখানে যখন ক্রিকেটের প্রতি ছেলের আগ্রহ দেখা দিল, তখনও ভাবিনি যে সে আন্তর্জাতিক তারকা হয়ে উঠবে।'' তিনি আরও জানিয়েছেন, শিবমও ভারতীয় দলে যোগ দেওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছেন। ছোটবেলা থেকেই ক্রিকেট খেলছেন শিবম। পড়ালেখা ও খেলাধুলা সামলানোর জন্য তাঁকে অনেক কষ্ট করতে হয়েছে।
আরও পড়ুন: ব্যাট করতে করতেই সিগারেট-লাইটার চেয়ে বসলেন লাবুশেন, তারপর...
শিবম প্রথমে শুধুমাত্র শখ হিসেবে ক্রিকেট খেলা শুরু করলেও তাঁর প্রতিভা যাচাই করার পর কোচ শিবমের বাবাকে বলেন, 'তোমার ছেলের প্রতিভা রয়েছে, তাঁর ক্রিকেট বন্ধ করো না। তিনি উত্তর প্রদেশ দলে অনূর্ধ্ব ১৪ দলে নির্বাচিত হতে চেয়েছিলেন। তবে পারফর্ম করেও সুযোগ না মেলায় দিল্লি অনূর্ধ্ব ১৪ দলে খেলেছেন। এরপর অনূর্ধ্ব-১৬ খেলেছেন উত্তর প্রদেশের হয়ে। এরপর অনেক চেষ্টার পর বাছাই হয় অনূর্ধ্ব-১৯ এবং খেলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ পর্যন্ত। এখন ভারতীয় দলে নির্বাচিত হয়েছেন তিনি।