Jaspal Rana death: মাত্র ৪৯ বছরেই প্রয়াত ৯ সোনাজয়ী শ্যুটিং কিংবদন্তি জসপাল রানা, কী হয়েছিল?

প্রয়াত শ্যুটার কিংবদন্তি শ্যুটার জসপাল রানা। ৪৯ বছরেই তিনি প্রাণ হারালেন। কী হয়েছিল তাঁর? জেনে নিন।

Advertisement
মাত্র ৪৯ বছরেই প্রয়াত ৯ সোনাজয়ী শ্যুটিং কিংবদন্তি জসপাল রানা, কী হয়েছিল? জসপাল রানার মৃত্যু
হাইলাইটস
  • প্রয়াত শ্যুটার কিংবদন্তি শ্যুটার জসপাল রানা
  • ৪৯ বছরেই তিনি প্রাণ হারালেন
  • কী হয়েছিল তাঁর?

ভারতীয় শ্যুটিং জগতে নক্ষত্রপতন। মাত্র ৪৯ বছর বয়সে প্রয়াত হয়েছেন কিংবদন্তি ও প্রখ্যাত কোচ জসপাল রানা। চলতি সপ্তাহের শুরুতে হৃদরোগজনিত গুরুতর সমস্যায় আক্রান্ত হন। তারপর দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজই তাঁর মৃত্যুর খবর সামনে এল। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভারতের পিস্তল শ্যুটারদের হাই-পারফরম্যান্স কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন জসপাল রানা। তিনি জার্মানির মিউনিখে অনুষ্ঠিত আইএসএসএফ বিশ্বকাপ থেকে দেশে ফেরার সময় অসুস্থ বোধ করেন। দিল্লিতে পৌঁছানোর পর তাঁকে সাকেতের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়।

এই সময় চিকিৎসকরা তাঁর হৃৎপিণ্ডে ব্লকেজ দেখতে পান। তারপর তড়িঘড়ি একটা স্টেন্ট বসান। আগামী কয়েক দিনের মধ্যে আরও একটি স্টেন্ট বসানোর প্ল্যান ছিল।

চিকিৎসাধীন অবস্থায় প্রথমে তাঁর শারীরিক অবস্থার উন্নতির খবর মেলে। তবে শুক্রবার সকালে হঠাৎই তাঁর মৃত্যুর খবর সামনে আসে। আর তাঁর মৃত্যুতে শোকের ছায়া ক্রীড়া মহলে।

বিশ্বকাপ থেকে ফেরার পথেই অসুস্থতা
জসপালের ভাই সুবাশ রানা সংবাদমাধ্যমকে জানান, 'মিউনিখে আইএসএসএফ বিশ্বকাপ চলাকালীন তাঁর বুকে ব্যথা ও অস্বস্তি শুরু হয়েছিল। প্রথমে তিনি এটিকে গ্যাসের সমস্যা বলে মনে করেছিলেন। কিন্তু দেশে ফেরার পথে সমস্যা বেড়ে যায়। দিল্লিতে পৌঁছেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।'

ভারতীয় শুটিংয়ে অপূরণীয় ক্ষতি
জসপাল রানার মৃত্যু ভারতীয় শ্যুটিংয়ের জন্য বড় ধাক্কা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তিনি শুধু দেশের অন্যতম সফল শ্যুটারই ছিলেন না, বরং একজন বিরাট মাপের কোচও ছিলেন। তিনি বহু প্রজন্মের পিস্তল শ্যুটার তৈরি করেছেন।

বিশেষ করে মানু ভাকেরের সঙ্গে তাঁর কাজ ব্যাপক প্রশংসিত হয়। ২০২৪ সালের প্যারিস ওলিম্পিকে মনু ভাকর মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল এবং মিক্সড টিম ১০ মিটার এয়ার পিস্তলে দু'টি ব্রোঞ্জ জিতে নেন। এছাড়াও তিনি সৌরভ চৌধুরী, অনীশ ভাওয়ালা এবং চিঙ্কি যাদব একাধিক প্রতিভাবান শ্যুটারের সঙ্গে কাজ করেছেন।

Advertisement

ভারতের অন্যতম সেরা পিস্তল শ্যুটার
১৯৭৬ সালের ২৮ জুন উত্তরাখণ্ডে জন্মগ্রহণ করেন জসপাল রানা। ১৯৯৪ সালে মিলানে অনুষ্ঠিত বিশ্ব শ্যুটিং চ্যাম্পিয়নশিপে জুনিয়র বিভাগে বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতে নেন।

সেই বছরই এশিয়ান গেমসে ২৫ মিটার সেন্টার ফায়ার পিস্তল বিভাগে সোনা জিতে ভারতীয় শ্যুটিংয়ে নতুন অধ্যায়ের সূচনা করেন।

তিনি এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস ও এশিয়ান চ্যাম্পিয়নশিপ মিলিয়ে অসংখ্য পদক জিতেছেন। ১৫টি পদক (তার মধ্যে ৯টি সোনা) নিয়ে তিনি এখনও ভারতের সবচেয়ে সফল কমনওয়েলথ গেমস শ্যুটারদের একজন।

২০০৬ সালের দোহা এশিয়ান গেমসে তিনটি সোনা জিতে এবং বিশ্বরেকর্ড স্পর্শ করে তিনি নিজের কেরিয়ারের অন্যতম সেরা সাফল্য অর্জন করেন। মাত্র ১৮ বছর বয়সে তিনি পান অর্জুন অ্যাওয়ার্ড। তিন বছর পর তাঁকে দেশের পদ্মশ্রী প্রদান করা হয়। 

 

POST A COMMENT
Advertisement