Vaibhav Suryavanshi: 'বৈভব টেস্ট খেলার জন্য প্রস্তুত নয়,' সূর্যবংশীকে নিয়ে এত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সৌরভের

বিধ্বংসী ব্যাটিং দিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে বৈভব সূর্যবংশী। তবে সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করছেন, এই তরুণ ব্যাটার এখনও পর্যন্ত টেস্ট খেলার জন্য প্রস্তুত নয়। কেন এমনটা মনে করছেন দাদা? নিজেই ব্যাখ্যা দিলেন।

Advertisement
 'বৈভব টেস্ট খেলার জন্য প্রস্তুত নয়,' সূর্যবংশীকে নিয়ে এত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সৌরভেরবৈভবকে নিয়ে কী বললেন সৌরভ
হাইলাইটস
  • এখনও পর্যন্ত টেস্ট খেলার জন্য প্রস্তুত নয়
  • বৈভব সম্পর্কে এমনটাই মনে করছেন দাদা
  • সৌরভের বড় ইঙ্গিত BCCI-কে

এই মুহুর্তে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে আলোচিত তরুণ খেলোয়াড় ১৫ বছরের বৈভব সূর্যবংশী। বিধ্বংসী ব্যাটিং দিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে সে। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এই তরুণ ব্যাটারকে নিয়ে বড় কথা বলেছেন। 

কলকাতায় টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ স্পষ্ট ভাবে জানিয়েছেন, বৈভব এখনও টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত নয়। তিনি BCCI এবং নির্বাচকদের সরাসরি ইঙ্গিত দিয়ে বলেন, 'এত অল্প বয়সে প্রতিভা স্পষ্ট হলেও লাল বলের ক্রিকেটে জায়গা পাকা করতে প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স অপরিহার্য।'

সৌরভ বলেছেন, 'ওকে টি-২০ ক্রিকেটে অবিলম্বে অন্তর্ভূক্ত করা যেতে পারে। কিন্তু টেস্ট ক্রিকেটে নয়। ওকে প্রথমে প্রথম শ্রেণির ক্রিকেটে আরও রান করতে হবে। তবে এই মুহুর্তে ও একজন অত্যন্ত প্রতিভাবান খেলোয়াড়, সে বিষয়ে সন্দেহ নেই। ১৫ বছর বয়সী এই ছেলে যেভাবে বিশ্বের বোলারদের বিরুদ্ধে ঝোড়ো ব্যাটিং করেছে, তা অবিশ্বাস্য। ও-ই ভারতের ভবিষ্যৎ।'

দাদা বৈভবের ব্যাটিং দক্ষতারও প্রশংসা করেছেন। তিনি মনে করেন, এত অল্প বয়সে সে যে আত্মবিশ্বা ও নির্ভীকতার সঙ্গে খেলে, তা ভারতীয় ক্রিকেটের জন্য একটি অত্যন্ত ইতিবাচক লক্ষণ। 

আকিবের কি দলে জায়গা পাওয়া উচিত?
সাক্ষাৎকারে ঘরোয়া ক্রিকেট এবং দল নির্বাচন প্রক্রিয়া নিয়েও নিজের মতামত প্রকাশ করেছেন। তিনি বলেন, 'রঞ্জি ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করা আকিব নবীকে আফগানিস্তান সিরিজের জন্য ভারতীয় দলে অন্তর্ভূক্ত করা উচিত ছিল।' সৌরভ আরও জানান, রঞ্জি ট্রফি মরশুমে নবী অসাধারণ বোলিং করেছিলেন। 

তবে তিনি তরুণ ফাস্ট বোলার প্রিন্স যাদবের নির্বাচনকেও সমর্থন করেছেন। সৌরভের মতে, 'প্রিন্স যাদব একজন খুবই দ্রুতগতির বোলার এবং যখন গতি থাকে, তখন প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁকে বেশিদিন অপেক্ষায় রাখা উচিত নয়। আমার মনে হয়, দু'জন খেলোয়াড়কেই সুযোগ দেওয়া উচিত ছিল'

সৌরভ আধুনিক ক্রিকেটের পরিবর্তন নিয়েও খোলামেলা ভাবে কথা বলেছেন সাক্ষাৎকারে। তিনি বলেন, 'আমার প্রজন্ম যেভাবে ক্রিকেট শিখেছিল এবং সেই সময়ে কেউই কল্পনা করেনি টি-২০ ক্রিকেট এত বড় একটি ফরম্যাট হয়ে উঠবে।' রিকি পন্টিং, কুমার সাঙ্গাকারা, জো রুট এবং অ্যালিস্টার কুকের মতো খেলোয়াড়দের উদাহরণ দিয়ে দাদা বলেন, 'সময়ের সঙ্গে সঙ্গে ক্রিকেট এবং খেলোয়াড়দের মানসিকতা উভয়ই পরিবর্তিত হয়।'

Advertisement

প্রাক্তন অধিনায়ক আরও বলেছেন, 'টি-২০ ক্রিকেট টিকে থাকবে এবং এটি এম খেলোয়াড় তৈরি করতে থাকবে যাঁরা আক্রমণাত্মক ক্রিকেট খেলবে এবং বল সোজা গ্যালারিতে পাঠাবে।'

 

POST A COMMENT
Advertisement