FIFA Women World Cup 2023: ইনিয়েস্তার পর কারমানো, মেয়েদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন স্পেন

প্রথমবার মহিলাদের বিশ্বকাপ জিতল স্পেন। ইংল্যান্ডের সামনেও সুযোগ ছিল একই কৃতি গড়ার। তবে খাতায়কলমে ইংল্যান্ড কিছুটা এগিয়ে থাকলেও স্পেন যে খুব একটা পিছিয়ে ছিল তেমনটা নয়। 

Advertisement
ইনিয়েস্তার পর কারমানো, মেয়েদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন স্পেনচ্যাম্পিয়ন স্পেন

প্রথমবার মহিলাদের বিশ্বকাপ জিতল স্পেন। ইংল্যান্ডের সামনেও সুযোগ ছিল একই কৃতি গড়ার। তবে খাতায়কলমে ইংল্যান্ড কিছুটা এগিয়ে থাকলেও স্পেন যে খুব একটা পিছিয়ে ছিল তেমনটা নয়। 


গোল আসে ম্যাচের ২৯ মিনিটে। মাঝমাঝে ইংল্যান্ডের থেকে বল ছিনিয়ে নেয় স্পেন। সামান্য উঠে একেবারে বাঁ-প্রান্তে সুইচ করে দেওয়া হয়। দ্রুতগতিতে বল নিয়ে এগিয়ে যান স্পেনের অধিনায়ক কারমানো। বক্সের বাইরে থেকে একেবারে সেকেন্ড পোস্টের নীচের দিকে বল রাখেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি স্পেনকে। প্রায় গোটা ইংল্যান্ড দলকে নাচিয়ে ছাড়েন স্পেনের মেয়েরা।   বাঁ-পায়ে জোরালো শট মারেন পারেদেস। তবে বল বেরিয়ে যায় গোলপোস্টের পাশ দিয়ে। ৪১ মিনিটে যদিও ইংল্যান্ড ইতিবাচক আক্রমণ করে। হেম্প ডানপ্রান্ত থেকে উঠে এসে বক্সের মধ্যে পাস বাড়ান। গোলের চার গজ দূর থেকে বলে পা ঠেকাতে পারেননি টুন। যদিও পরে তা অফ সাইড হয়।

স্পেনের দুই ফুটবলারের উচ্ছ্বাস
স্পেনের দুই ফুটবলারের উচ্ছ্বাস

প্রথম ২০ মিনিট পর থেকে গোলে একটিও শট নিতে পারেনি ইংল্যান্ড। এর মধ্যেই গতিতে কাউন্টার-অ্যাটাক করে স্পেন। ডানপ্রান্ত থেকে দুরন্ত গতিতে উঠে আসেন বোনমাত্তি। তবে ঠিকভাবে পাস করতে পারেননি তিনি। 


প্রথমার্ধের শেষ শটে প্রায় গোল পেয়ে যাচ্ছিল স্পেন। বক্সের মধ্যে থেকে ইংল্যান্ডের ডিফেন্ডারদের পায়ের জঙ্গলের মধ্যে থেকে শট। প্যারালুয়েলোর নীচু শট ইংল্যান্ডের গোলকিপারের হাতের পাশ দিয়ে প্রথম পোস্টে লেগে বেরিয়ে গেল। 


৪৯ মিনিটে আবার গোল করার সুযোগ এসে গিয়েছিল স্পেনের সামনে। ইংল্যান্ড গোলকিপার ইয়ার্পস ও পোস্টের সাহায্যে বেঁচে যায় ইংল্যান্ড। বক্সের মাথায় পজেশন খুইয়ে ফেলেন স্পেনের কেলি। সেখান থেকে ক্যালদেন্তি বলটা পেয়ে যান। দুর্দান্ত স্কিলের মাধ্যমে বল নিজেদের দখলে রাখে স্পেন। ক্যালদেন্তি এগিয়ে গিয়ে শট নেন ক্যালদেন্তি। শটটা দুর্বল হলেও বিপজ্জনক ছিল। দুর্দান্ত সেভ ইয়ার্পসের। 
এরপর বিক্ষিপ্ত ভাবে আক্রমণে উঠে আসে ইংল্যান্ড। মাঝে মধ্যে সুযোগ পেয়ে যায় স্পেনও। তবে ব্যবধান বাড়েনি। 

Advertisement

POST A COMMENT
Advertisement