Sumit Nagal Australian Open 2024: গ্র্যান্ডস্লামে সিঙ্গলসে ইতিহাস, অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে ভারতের সুমিত

Australian Open Sumit Nagal: ৩৫ বছরে এটা প্রথমবার এমন হয়েছে, কোনও ভারতীয় টেনিস খেলোয়াড় সিঙ্গলসের প্রথম রাউন্ডে কোনও বাছাই খেলোয়াড়কে হারিয়ে দিয়েছেন, এমন ঘটনা এই প্রথম। সুমিত নাগালের সিঙ্গলস ওয়ার্ল্ড রেটিং ১৩৭। শেষবার এমন ঘটনা ঘটেছিল ১৮৯৮ সালে। তখন ভারতীয় টেনিস তারকা রমেশ কৃষ্ণান এমন ঘটনা ঘটিয়েছিলেন। তারপর এই প্রথম এমন ঘটনা ঘটালেন সুমিত নাগাল।

Advertisement
গ্র্যান্ডস্লামে সিঙ্গলসে ইতিহাস, অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে ভারতের সুমিতঅস্ট্রেলিয়ান ওপেনে ইতিহাস গড়ে সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে সুমিত নাগাল

Australian Open Sumit Nagal: অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডেই ধামাল ভারতীয় টেনিস তারকার। ভারতীয় টেনিস তারকা সুমিত নাগাল প্রথম রাউন্ডেই হারিয়ে দিয়েছেন টুর্নামেন্টের ৩১তম বাছাই আলেকজান্ডার বুবলিককে। প্রথম থেকে দুই সেটে এগিয়ে ছিলেন তিনি। এরপর তৃতীয় সেটে তিনি আগুন ঝরানো শুরু করেন। এখানেই তিনি মাত দেন বুবলিককে। সুমিত এই গেমটি জিতে নেন, ৬-৪, ৬-২, ৭-৬(৫)

৩৫ বছরে এটা প্রথমবার এমন হয়েছে, কোনও ভারতীয় টেনিস খেলোয়াড় সিঙ্গলসের প্রথম রাউন্ডে কোনও বাছাই খেলোয়াড়কে হারিয়ে দিয়েছেন, এমন ঘটনা এই প্রথম। সুমিত নাগালের সিঙ্গলস ওয়ার্ল্ড রেটিং ১৩৭। শেষবার এমন ঘটনা ঘটেছিল ১৮৯৮ সালে। তখন ভারতীয় টেনিস তারকা রমেশ কৃষ্ণান এমন ঘটনা ঘটিয়েছিলেন। তারপর এই প্রথম এমন ঘটনা ঘটালেন সুমিত নাগাল।

পাশাপাশি সুমিত নাগাল বুবলিককে স্ট্রেট সেটে হারিয়ে নিজের কেরিয়ারে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছিলেন। কোয়ালিফায়ারের মাধ্যমে ২৬ বছর বয়সী নাগাল বিশ্ব রেটিং ২৭ এ থাকা বুবলিককে ৩৮ মিনিট ধরে চলা সেটে কড়া লড়াইয়ের পর মাত দিয়েছেন। 

২০২১ এ সুমিত অস্ট্রেলিয়ান ওপেনে যোগ দিয়ে লিথুয়ানিয়ার রিকার্ডস বেরাংকিসের কাছে ২-৬, ৫-৭, ৩-৬-এ হেরে গিয়েছিলেন। জেতার পর নাগাল অত্যন্ত উচ্ছ্বসিত ছিলেন। তাঁর ওই জয় একপ্রকার ঐতিহাসিক বলে মানা হবে। কারণ দীর্ঘ বছর পর ভারতীয় টেনিস খেলোয়াড় জয় হাসিল করেছেন। নাগাল প্রথম রাউন্ডে বুবলিকের সার্ভিস ভেঙে এগিয়ে যান। এরপর তিনি নিজের সার্ভিসও ধরে রাখতে পারেননি। ফলে ১-১ হয়ে যায়। এরপর ৪২ মিনিট ধরে চলা খেলায় দুবার সার্ভিস ভেঙে ৬-৪ এ জয় হাসিল করেন। 

দ্বিতীয় সেটে স্রেফ প্রতিপক্ষকে উড়িয়ে দেন নাগাল। মাত্র দুটি সেট জিততে পারে বুবলিক। ৬-২ সেটে গেমজিতে নেন নাগাল। এরপর তৃতীয় সেটে টানা ৭টি সেট জিতলেও এরপর কামব্যাক করেন বুবলিক। শেষমেষ হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয় হাসিল করে শেষ হাসি হাসেন নাগালই। ৭-৫ এ শেষ পর্যন্ত গেম জিতে পরের রাউন্ডের ছাড়পত্র তুলে নেন তিনি।

Advertisement

 

POST A COMMENT
Advertisement