India vs New Zealand: সূর্যের ১১১ রানে ভর করে দাপট ভারতের, কিউয়িদের হারাল হার্দিকরা

৬৫ রানে দ্বিতীয় টি২০ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে দিল ভারতীয় দল। প্রথম টি২০ ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেলেও দ্বিতীয় ম্যাচে দাপট দেখাল টিম ইন্ডিয়া। রোহিত, বিরাটরা না থাকলেও সূর্যকুমার যাদবের দাপটে ৬ উইকেটে ১৯১ রান করে টিম ইন্ডিয়া।

Advertisement
সূর্যের ১১১ রানে ভর করে দাপট ভারতের, কিউয়িদের হারাল হার্দিকরাটিম ইন্ডিয়া
হাইলাইটস
  • ৬৫ রানে জিতল টিম ইন্ডিয়া
  • দারুণ ইনিংস সূর্যকুমারের

৬৫ রানে দ্বিতীয় টি২০ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে দিল ভারতীয় দল (Team India)। প্রথম টি২০ ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেলেও দ্বিতীয় ম্যাচে দাপট দেখাল টিম ইন্ডিয়া। রোহিত, বিরাটরা না থাকলেও সূর্যকুমার যাদবের দাপটে ৬ উইকেটে ১৯১ রান করে টিম ইন্ডিয়া। জবাবে মাত্র ১২৬ রানেই সব উইকেট হারায় নিউজিল্যান্ড। 

পাওয়ার প্লে ব্যবহার করতে ব্যর্থ টিম ইন্ডিয়া

টি২০ বিশ্বকাপে বড় সমস্যা ছিল, পাওয়ার প্লেতে বড় শট খেলতে না পারা। এদিনও দেখা গেল একই দৃশ্য। ১ উইকেট হারিয়ে ৪২ রান করে ভারত। দ্রুত আউট হন ওপেন করতে নামা ঋষভ পন্ত (Rishabh Pant)। ১৩ বল খেলে মাত্র ৬ রান করে ফেরেন তিনি। এরপরেই মাঠে নামেন সূর্য। ভালই পার্টনারশিপ গড়ে তুলেছিলেন শ্রেয়াস আইয়ারের সঙ্গে। তবে লকি  ফার্গুসনের বলে হিট উইকেট হয়ে ফেরেন তিনি। ৯ বলে ১৩ রান যোগ করেন তিনি। 

দারুণ ব্যাটিং সূর্যকুমারের

৫১ বলে ১১১ রান। আবারও বিধ্বংসী ইনিংস সূর্যকুমার যাদবের (Surya Kumar Yadav)। টি২০ বিশ্বকাপে ব্যর্থতার পরে নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে ফের জ্বলে উঠলেন সূর্য। কিউয়ি বোলারদের মেরে ফের পরিচিত ফর্মে ভারতের মিডল অর্ডার ব্যাটার। মূলত তাঁর ব্যাটে ভোর করেই ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯১ রানের পাহাড় গড়ল ভারত (Team India)।

দ্রুত উইকেট হারায় নিউজিল্যান্ড

ব্যাট করতে নেমে দ্রুত উইকেট হারায় কিউয়িরা।  ৯৯ রানেই ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। মাত্র ৩ ওভার বল করেই ১০ রান দিয়ে চার উইকেট তুলে নেন দীপক হুডা। দুটি করে উইকেট যুজবেন্দ্র চাহাল ও মহম্মদ সিরাজ। একটি  উইকেট ভুবনেশ্বর কুমার। অধিনায়ক কেন উইলিয়ামসন ভাল ব্যাট করলেও দলের হার আটকাতে পারেননি। তিনি ৫২ বলে ৬১ রান করে আউট হতেই সব আশা শেষ।      

Advertisement

 

 

POST A COMMENT
Advertisement