Virat Kohli: ফের সুন্দরীর ছবিতে লাভ রিয়্যাক্ট বিরাটের, নেটিজেনদের তুমুল খোরাক

জার্মান ইনফ্লুয়েন্সারের পস্টে লাভ রিয়্যাক্ট। যা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। বছরখানেক আগে অভনীত কৌর নামে এক সুন্দরীর ছবিতে লাভ দিয়েছিলেন। সেই নিয়েও বিস্তর জলঘোলা হয়েছিল। আবারও লাস্যময়ীর ছবিতে লাইক করে বিপাকে পড়লেন বিরাট কোহলি (Virat Kohli)। বৃহস্পতিবার রাতে সেই স্ক্রিনশট ছড়িয়ে পড়ে বিভিন্ন মাধ্যমে।

Advertisement
ফের সুন্দরীর ছবিতে লাভ রিয়্যাক্ট বিরাটের, নেটিজেনদের তুমুল খোরাকবিরাট কোহলি ও সেই মডেল

জার্মান ইনফ্লুয়েন্সারের পস্টে লাভ রিয়্যাক্ট। যা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। বছরখানেক আগে অভনীত কৌর নামে এক সুন্দরীর ছবিতে লাভ দিয়েছিলেন। সেই নিয়েও বিস্তর জলঘোলা হয়েছিল। আবারও লাস্যময়ীর ছবিতে লাইক করে বিপাকে পড়লেন বিরাট কোহলি (Virat Kohli)। বৃহস্পতিবার রাতে সেই স্ক্রিনশট ছড়িয়ে পড়ে বিভিন্ন মাধ্যমে। 

কী হয়েছে?
সেখানে দেখা যাচ্ছে, দক্ষিণ আফ্রিকান-জার্মান সুন্দরী লিজলাজের একটি ছবিতে ৩৭ হাজারেরও বেশি মানুষ লাইক করেছেন। সেই লাইকের ভিড়ে জ্বলজ্বল করছে বিরাটের নামও। উল্লেখ্য, ৩০ জানুয়ারি ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছিল। বিরাট এই ছবিটি কবে লাইক করেছেন, তা অবশ্য স্পষ্ট নয়। কিন্তু গোটা বিষয়টি প্রকাশ্যে এসেছে বৃহস্পতিবার। সেই নিয়ে নেটপাড়া উত্তাল। অনেকেই অনেক রকম মন্তব্য করতে শুরু করে দিয়্যেছেন। 

এ নিয়েই শুরু হয়েছে আলোচনা
এ নিয়েই শুরু হয়েছে আলোচনা

আগেও ঘটেছে এমন ঘটনা
এর আগে অনুষ্কার জন্মদিনে বিরাট আবেগঘন একটা পোস্ট করেছিলেন। এরপরেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটা ছবি। সেখানে দেখা যায়, অভনীতের একটি স্বল্পবসনা ছবিতে ‘লাভ’ দিয়ে বসে আছেন তিনি। সেই নিয়ে তুমুল চর্চা শুরু হয় নেটদুনিয়ায়। সেই চর্চা এমন জায়গায় পৌঁছে যায় যে সাফাই দিতে হয় বিরাটকে। তিনি জানান, 'এটা নিয়ে হইচই করার কিছু নেই। ফিড যখন পরিস্কার করছিলাম সেই সময় হয়ত অ্যালগোরিদমের জন্য ভুল করে কোনও ঘটনা ঘটেছে। এর পিছনে আমার কোনও বিশেষ উদ্দেশ্য ছিল না। আমি সকলকে অনুরোধ করছি, এই নিয়ে অকারণে কোনও চর্চা না হোক। বিষয়টা বোঝার জন্য সবাইকে ধন্যবাদ।’

ট্রোল করছেন নেটিজেনরা
ট্রোল করছেন নেটিজেনরা

 

অ্যালগোরিদমের গোলমাল নয়ত? প্রশ্ন ভক্তদের 
কেউ কেউ বলছেন বাবার ফোন নিয়ে এই কাণ্ডটা ঘটিয়েছে বিরাটপুত্র অকায়। আবার মজা করে কী প্রশ্ন তুলছেন, ‘সুন্দরীদের দিকে তাকালেও অপরাধ’। অনেকে আবার বলছেন, ‘অনুষ্কা বউদি কিন্তু খুব রেগে যাবেন।’ কেউ বিরাটকে পরামর্শ দিচ্ছেন, ‘একটা প্রাইভেট অ্যাকাউন্ট খুলে ফেলুন। ওখান থেকে এসব লাইক দিলে সমস্যা হবে না।’ গোটা বিষয়টি নিয়ে বিরাট এখনও পর্যন্ত বিরাট মুখ খোলেননি। আর এই ঘটনার পর তাই ফের উঠে আসছে, বিরাটের দেওয়া অ্যালগোরিদম তত্ত্বও। অনেকেই বলছেন, 'এটাও আবার অ্যালগোরিদমের গোলমাল নয়ত?' 

Advertisement

POST A COMMENT
Advertisement