South Africa vs India:সেঞ্চুরি করলেই পন্টিংকে পেছনে ফেলবেন বিরাট, সামনে শুধু সচিন

২০১৯ সালে শেষ সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি, তারপর থেকে আর শতরান আসেনি তাঁর ব্যাট থেকে। আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির নামে ৭০টি সেঞ্চুরি রয়েছে, তার ৭১তম সেঞ্চুরির অপেক্ষায় বিরাট ফ্যানরা।

Advertisement
সেঞ্চুরি করলেই পন্টিংকে পেছনে ফেলবেন বিরাট, সামনে শুধু সচিনবিরাট কোহলি
হাইলাইটস
  • ৭১ টি সেঞ্চুরি করেছেন বিরাট
  • সমসংখ্যক সেঞ্চুরি রয়েছে পন্টিংয়ের

কেপটাউনে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে চলছে সিরিজের তৃতীয় টেস্ট।প্রথম ইনিংসে ভারতের অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) আউট হন দুর্দান্ত ৭৯ রান করে। যে ছন্দে বিরাট কোহলি ছিলেন, তাতে মনে করা হচ্ছিল তিনি সেঞ্চুরি করে ফেলবেন।
কিন্তু তা হয়নি, বিরাট কোহলি ৭৯ রানে আউট হন। তবে এখন দ্বিতীয় ইনিংসেও বিরাট কোহলি ক্রিজে থাকায় ফ্যানদের আশা রয়েছে সেঞ্চুরির খরা কাটাতে পারবেন ভারত অধিনায়ক। বিরাট কোহলি সমস্ত ধরনের ক্রিকেটেই গত দুই বছরে কোনো সেঞ্চুরি করতে পারেননি।
২০১৯ সালে শেষ সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি, তারপর থেকে আর শতরান আসেনি তাঁর ব্যাট থেকে। আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির নামে ৭০টি সেঞ্চুরি রয়েছে, তার ৭১তম সেঞ্চুরির অপেক্ষায় বিরাট ফ্যানরা। টেস্ট ক্রিকেটে বিরাট কোহলি ২৭টি ও ওয়ানডেতে ৪৩টি সেঞ্চুরি করেছেন।


বিরাট কোহলির ৭০টি সেঞ্চুরির এই তালিকাটি দেখুন...
১. ১০৭ শ্রীলঙ্কা, কলকাতা ২৪ ডিসেম্বর ২০০৯
২. ১০২ * বাংলাদেশ, ঢাকা ১১ জানুয়ারী ২০১০
৩. ১১৮ অস্ট্রেলিয়া, বিশাখাপত্তনম ২০ অক্টোবর ২০১০
৪. ১০৭ অস্ট্রেলিয়া, চেন্নাই ২২ ফেব্রুয়ারি ২০১৩
৫. ১১৯ দক্ষিণ আফ্রিকা, জোহানেসবার্গ ১৮ ডিসেম্বর ২০১৩
৬. ১০৫* নিউজিল্যান্ড, ওয়েলিংটন ১৪ ফেব্রুয়ারি ২০১৪
৭. ১১৫ অস্ট্রেলিয়া, অ্যাডিলেড ০৯ ডিসেম্বর ২০১৪ (প্রথম ইনিংস)
৮. ১৪১ অস্ট্রেলিয়া, অ্যাডিলেড ০৯ ডিসেম্বর ২০১৪ (দ্বিতীয় ইনিংস)
৯. ১৬৯ অস্ট্রেলিয়া, মেলবোর্ন ২৬ ডিসেম্বর ২০১৪
১০. ১৪৭ অস্ট্রেলিয়া, সিডনি ০৬ জানুয়ারী ২০১৫
১১. ১০৩ শ্রীলঙ্কা, গালে ১২ আগস্ট ২০১৫
১২. ২০০ ওয়েস্ট ইন্ডিজ, নর্থ সাউন্ড ২১ জুলাই ২০১৬
১৩. ২১১ নিউজিল্যান্ড, ইন্দোর ০৪ অক্টোবর ২০১৬
১৪. ১৬৭ ইংল্যান্ড, বিশাখাপত্তনম ১৭ নভেম্বর ২০১৬
১৫. ২৩৫ ইংল্যান্ড, মুম্বাই ০৮ ডিসেম্বর ২০১৬
১৬. ২০৪ বাংলাদেশ, হায়দ্রাবাদ ০৯ ফেব্রুয়ারি ২০১৭
১৭. ১০৩* শ্রীলঙ্কা, গালে ২৬ জুলাই ২০১৭
১৮. ১০৪* শ্রীলঙ্কা, কলকাতা ১৬ নভেম্বর ২০১৭
১৯. ২১৩ শ্রীলঙ্কা, নাগপুর ২৪ নভেম্বর ২০১৭
২০. ২৪৩ শ্রীলঙ্কা, দিল্লি ০২ ডিসেম্বর ২০১৭
২১. ১৫৩ দক্ষিণ আফ্রিকা, সেঞ্চুরিয়ান ১৩ জানুয়ারী ২০১৮
২২. ১৪৯ ইংল্যান্ড, বার্মিংহাম ০১ আগস্ট ২০১৮
২৩. ১০৩ ইংল্যান্ড, নটিংহাম ১৮ আগস্ট ২০১৮
২৪. ১৩৯ ওয়েস্ট ইন্ডিজ, রাজকোট ০৪ অক্টোবর ২০১৮
২৫. ১২৩ অস্ট্রেলিয়া, পার্থ ১৪ ডিসেম্বর ২০১৮
২৬. ২৫৪* দক্ষিণ আফ্রিকা, পুনে ১০ অক্টোবর ২০১৯
২৭. ১৩৬ বাংলাদেশ, কলকাতা ২২ নভেম্বর ২০১৯

Advertisement

আন্তর্জাতিক ক্রিকেট: সর্বাধিক সেঞ্চুরি
১. সচিন তেন্ডুলকার (ভারত) ৬৬৪ ম্যাচ, ৭৮২ ইনিংস, ১০০ সেঞ্চুরি
২. বিরাট কোহলি (ভারত) ৪৪৮ ম্যাচ, ৪৯৯ ইনিংস, ৭১ সেঞ্চুরি
রিকি পন্টিং (অস্ট্রেলিয়া/আইসিসি) ৫৬০ ম্যাচ, ৬৬৮ ইনিংস, ৭১ সেঞ্চুরি
৩. কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা/এশিয়া/আইসিসি) ৫৯৪ ম্যাচ, ৬৬৬ ইনিংস, ৬৩টি সেঞ্চুরি।

POST A COMMENT
Advertisement