বিরাট কোহলিশুক্রবার মোহালিতে শততম টেস্ট খেলতে নামছেন বিরাট কোহলি (Virat Kohli)। ১২তম ভারতীয় ক্রিকেটার হিসেবে এই রেকর্ড গড়তে চলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। একটা সময় কলকাতায় ক্লাব ক্রিকেট খেলে গিয়েছেন বিরাট। তাও আবার মোহনবাগানের (Mohun Bagan AC) হয়ে। ২০০৯ সালে কলকাতায় পি সেন ট্রফির দুটো ম্যাচ খেলতে এসেছিলেন তিনি।
একটা সময় কলকাতার মাঠে এই টুর্নামেন্টে খেলতে দেখা গিয়েছে কপিল দেব (Kapil Dev), চামিন্ডা ভাস Chaminda Vass), সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni), সৌরভ গঙ্গোপাধ্যায়রা (Sourav Ganguly)।
টাউন ক্লাবের বিরুদ্ধে শতরান করেছিলেন সদ্য আন্তর্জাতিক ক্রিকেটে পা দেওয়া বিরাট। ২০০৮ সালে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন তিনি। মোহনবাগানের হয়ে তখন খেলছেন ঋদ্ধিমান সাহা, মনোজ তিওয়ারিরা। টাউন ক্লাবে তখন খেলছেন সৌরভ তিওয়ারি, ইশাঙ্ক জাগ্গিরা। পাঁচটি আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলা বিরাট। ১২১ বলে ১৮৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন বিরাট। সেই ম্যাচে জিতে যায় মোহনবাগানও। ৯৭ রানে তারা টাউন ক্লাবকে হারিয়ে দেয়।
সেই ম্যাচে মোহনবাগানের কোচ ছিলেন আব্দুল মুনায়েম। তিনি বলেন, '' সেই সময় বিরাটকে দেখে বুঝতে পেরেছিলাম ও একেবারেই স্পেশাল ট্যালেন্ট। সবে আন্তর্জাতিক ক্রিকেট খেলা শুরু করেছে। তার মধ্যেই ও যে ভাবে বোলারদের শাসন করতে শুরু করেছিল সেটা ভাবা যায় না। তবে এত বড় ক্রিকেটার হয়ে উঠবে সেটা ভাবিনি। আমার আশা ও আরও অনেক টেস্ট খেলবে।''
আরও পড়ুন: কোহলি-রোহিতের মধ্যে ক্যাপ্টেনশিপে 'মোহালি' কানেকশন কী?
আরও পড়ুন: শততম টেস্ট বিরাটের, কেমন হতে পারে মোহালি টেস্টে টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেন ?
শতরান না করেই নাকি মাঠের বাইরে আসতে চেয়েছিলেন বিরাট। এমনটাই জানালেন মুনায়েম। তিনি বলেন, ''পি সেন ট্রফি প্রচন্ড গরমে খেলা হয়। শেষদিকে ও আর পারছিল না। উঠে আসতে চেয়েছিল ৮৯ রানে ব্যাট করা বিরাট। তখন আমি ওকে ইশারায় বোঝাই, ১০০ রানের কাছাকাছি রয়েছ। তারপরেই দুটো বড় ছক্কা মেরে সেঞ্চুরি করে ফেলে ও।''