Zee5 Subscription: ফুটবল বিশ্বকাপ দেখতে জি ফাইভকে কত টাকা দিতে হবে? টিভিতে কোন চ্যানেলে দেখবেন?

১১ জুন থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। মাঠে নামবেন মেসি, নেইমার, এমবাপে, রোনাল্ডোরা। দীর্ঘ টালবাহানার পর অবশেষে তাঁদের খেলা জি দেখাবে বলে জানা গিয়েছে। সেক্ষেত্রে জি-এর কত টাকার সাবস্ক্রিপশন নিলে ফুটবল বিশ্বকাপের সব ম্যাচগুলি দেখতে পাবেন?

Advertisement
ফুটবল বিশ্বকাপ দেখতে জি ফাইভকে কত টাকা দিতে হবে? টিভিতে কোন চ্যানেলে দেখবেন?Zee5 সাবস্ক্রিপশন কত?
হাইলাইটস
  • মাঠে নামবেন মেসি, নেইমার, এমবাপে, রোনাল্ডোরা
  • তাঁদের খেলা জি দেখাবে বলে জানা গিয়েছে
  • কত টাকার সাবস্ক্রিপশন নিলে ফুটবল বিশ্বকাপ দেখতে পাবেন?


কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। রাজনৈতিক পালবদলের ঘটনাপ্রবাহের মাঝেই এবার ফুটবলের বিশ্বযুদ্ধের পালা। ১১ জুন থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। মাঠে নামবেন মেসি, নেইমার, এমবাপে, রোনাল্ডোরা। দীর্ঘ টালবাহানার পর অবশেষে তাঁদের খেলা জি দেখাবে বলে জানা গিয়েছে। সেক্ষেত্রে জি-এর কত টাকার সাবস্ক্রিপশন নিলে ফুটবল বিশ্বকাপের সব ম্যাচগুলি দেখতে পাবেন? জেনে নিন...

দীর্ঘ দিন ধরে টালবাহানার পর কিছু দিন আগে ফিফার সঙ্গে আট বছরের চুক্তি করেছে জি এন্টারটেইনমেন্ট। তবে ফ্রি-তে নয়, বিশ্বকাপ দেখতে হলে খরচ করতে হবে গাঁটের কড়ি। নিতে হবে জি-এর সাবস্ক্রিপশন। 

জি-এর টিভি চ্যানেল এবং মোবাইল অ্যাপে খেলা দেখা যাবে। তাই এই সংস্থার তরফে নতুন প্ল্যান আনা হয়েছে। 

> ৩ মাসের জন্য ৭৯৯ টাকায় জি ফাইভ-এর সাবস্ক্রিপশন করা যাবে। সেখানে খেলার পাশাপাশি সিনেমা, ওয়েবসিরিজ দেখা যাবে। 
> জি ফাইভের একটি বার্ষিক প্ল্যানও রয়েছে। ১৬৯৯ টাকার সেই সাবস্ক্রিপশনে ৪টি স্ক্রিনে দেখা যাবে খেলা। বিশ্বকাপ দেখতে পারবেন 4K আলট্রা HD স্ট্রিমিংয়ে। ডলবি সাউন্ডও পাওয়া যাবে। 

তবে ইতিমধ্যেই যাঁদের জি-এর সাবস্ক্রিপশন রয়েছে, তাঁদের কোনও চিন্তা নেই। তাঁরা আগের সাবস্ক্রিপশন প্ল্যানেই বিশ্বকাপের ম্যাচগুলি দেখতে পারবেন। এর জন্য নতুন করে কোনও প্ল্যান নেওয়ার প্রয়োজন পড়বে না। জিয়ো, এয়ারটেল, ভোডাফোন, ওটিটি প্লে, টাটা প্লে-র প্যাকেজের মধ্যে যাঁদের জি ফাইভ অ্যাপ রয়েছে, তাঁরাও বিশ্বকাপ দেখতে পারবেন চিন্তামুক্ত হয়েছে। আলাদা করে কোনও প্ল্যান নিতে হবে না। 

অন্যদিকে, টিভিতে ওয়ার্ল্ড কাপ যাঁরা দেখতে চাইছেন, তাঁদের আলাদা করে জি-এর ২টি চ্যানেল নিতে হবে। ইউনাইট৮ স্পোর্টস ১ এবং ইউনাইট৮ স্পোর্টস ২ চ্যানেলে দেখা যাবে বিশ্বকাপ। এই ২টি চ্যানেলের দাম রাখা হয়েছে যথাক্রমে ৭ এবং ৮ টাকা। HD চ্যানেলের ক্ষেত্রে দাম যথাক্রমে ৯ এবং ১১ টাকা। কেবল অপারেটর বা DTH অপারেটরের সঙ্গে আগেভাগে কথা বলে এই চ্যানেল নিয়ে রাখুন ১১ জুনের আগে। 
 

Advertisement

 

POST A COMMENT
Advertisement