আটকে ২০০ কোটি টাকার স্পোর্টস কমপ্লেক্স, নিশীথের অনুমোদন চাইছেন দিন্দা

এ রাজ্যে তৃণমূলের আমলে সাইয়ের পরিকল্পনায় প্রায় দুশো কোটি টাকার স্পোর্টস কমপ্লেক্স গড়তে জমি দেওয়া হয়নি বলে অভিযোগ বর্তমান রাষ্ট্রমন্ত্রী অশোক দিন্দার। বাংলাতে সাই ২০২২ সালে প্রায় দুশো কোটি টাকার স্পোর্টস কমপ্লেক্স গড়তে চেয়ে জমি চেয়েছিল। এই বিষয়ে বারবার তারা চিঠি দিয়েছিল ক্রীড়া দপ্তরকেও। কিন্তু সেই সময় ক্রীড়া দপ্তর সাইয়ের সেই অনুরোধে সাড়া দেয়নি। 

Advertisement
আটকে ২০০ কোটি টাকার স্পোর্টস কমপ্লেক্স, নিশীথের অনুমোদন চাইছেন দিন্দা অশোক দিন্দা ও নিশীথ প্রামানিক

এ রাজ্যে তৃণমূলের আমলে সাইয়ের পরিকল্পনায় প্রায় দুশো কোটি টাকার স্পোর্টস কমপ্লেক্স গড়তে জমি দেওয়া হয়নি বলে অভিযোগ বর্তমান রাষ্ট্রমন্ত্রী অশোক দিন্দার। বাংলাতে সাই ২০২২ সালে প্রায় দুশো কোটি টাকার স্পোর্টস কমপ্লেক্স গড়তে চেয়ে জমি চেয়েছিল। এই বিষয়ে বারবার তারা চিঠি দিয়েছিল ক্রীড়া দপ্তরকেও। কিন্তু সেই সময় ক্রীড়া দপ্তর সাইয়ের সেই অনুরোধে সাড়া দেয়নি। 

শুধু তাই নয়, তৎকালীন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে দেখা করে সেই সাইয়ের সেই প্রস্তাবের বিষয়টি জানার পর, বিধানসভায় উত্থাপনও করে ছিলেন বিজেপি বিধায়ক ও বর্তমান রাজ্যের রাষ্ট্রমন্ত্রী অশোক দিন্দা। কিন্তু বিধানসভাতে দিন্দার সেই কথা গ্রাহ্য তো হয়নি। উপরন্তু তাঁকে সতর্কবার্তা দিয়েছিলেন তৎকালীন স্পিকার। এমনই গুরুতর অভিযোগ তুলেছেন এই প্রাক্তন জাতীয় ক্রিকেটার।

বৃহস্পতিবার 'ময়দান সাথী'র এক অনুষ্ঠানে এসে দিন্দা বলেন, 'এটা ২০২২ সালের ঘটনা। তখন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ছিলেন অনুরাগ ঠাকুর। ওঁর সঙ্গে দেখা করতে গিয়ে বিষয়টি জানতে পেরেছিলাম। সাই প্রায় ২০০ কোটি টাকার একটা স্পোর্টস কমপ্লেক্স তৈরি করতে চেয়েছিল এই বাংলায়। যেখানে আটটা স্পোর্টসের পরিকাঠামো তৈরি করা হত। জায়গা চেয়ে বহুবার ক্রীড়া দপ্তরে মেলও করেছিল। বিষয়টি বিধানসভাতে তুলেছিলাম। স্পিকার সময় দিয়ে বলেছিল, তথ্য প্রমাণ দিতে।'

তৎকালীন স্পিকারের কথামতো দিল্লি থেকে চিঠিও আনান দিন্দা। কিন্তু তারপরও আগ্রহ দেখায়নি তৃণমূল সরকার। তবে তখন না হলেও এমন প্রোজেক্ট বাংলায় করার জন্য বর্তমান ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিককে অনুরোধ করবেন বলে জানিয়েছেন তিনি। আরও যোগ করেন, 'স্পিকারের কথামতো দিল্লি থেকে চিঠি নিয়ে আসি। কিন্তু সেই চিঠিতে বিষয়টি লেখা থাকলেও ২০০ কোটি টাকার কথাটি যেহেতু লেখা ছিল না, আটটা স্পোর্টসের পরিকাঠামো তৈরি করতে গেলে দুশো কোটি টাকা লাগতে পারত। আবার তার থেকেও বেশি টাকা লাগতে পারত। আমাকে এই বিষয় নিয়ে বলার জন্য ওয়ার্নিং দেওয়া হয়েছিল।'

Advertisement

আগামীতে কলকাতা, বর্ধমান কিংবা মেদিনীপুরে এমন স্পোর্টস কমপ্লেক্স তৈরি করতে ক্রীড়ামন্ত্রীকে অনুরোধ করব। ১৪ রাজ্য ওই একই প্রোজেক্ট পেয়েছে। শুধু আমরা করতে পারিনি।' এদিন 'ময়দান সাথী'র অনুষ্ঠানে দিন্দা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের আদিবাসী উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডু, মন্ত্রী তাপস রায়, এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে, মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত, সাই ডিরেক্টর শিবানন্দ মিশ্র, আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র, সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়া, প্রাক্তন ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, কম্পটন দত্ত, সঞ্জয় সেন, মেহতাব হোসেন, শান্তি মল্লিক, প্রাক্তন অ্যাথলিট সোমা বিশ্বাস, ক্রীড়া ভারতীর সচিব মধুময় নাথ সহ অন্যরা।

এদিন 'ময়দান সাথী'র অনুষ্ঠান মঞ্চ থেকে সদ্য খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে চ্যাম্পিয়ন বাংলা ফুটবল দলকে সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে সংবর্ধিত করা হয় সাঁতারু সায়নী দাস এবং দুই পর্বতরোহী দেবাশিস বিশ্বাস ও শুভম চট্টোপাধ্যায়কে।
 

POST A COMMENT
Advertisement