World Cup 2026 Por vs Col: পর্তুগালের সঙ্গে ড্র করে শীর্ষে কলম্বিয়া, মেসির মিয়ামিতে ম্লান CR7

বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই মনে করা হয়েছিল পর্তুগাল এবারে ট্রফি জেতার অন্যতম দাবিদার। তবে রবিবার ভোরে কলম্বিয়ার বিরুদ্ধে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের রীতিমত লড়াই করে ড্র করতে হল। সকলেরই নজর ছিল, লিওনেল মেসির মিয়ামির মাঠে কেমন পারফর্ম করেন সেদিকে। তবে তারা হতাশ হবেন। এই ড্র-এর ফলে দ্বিতীয় হয়ে নক আউটে গেল পর্তুগাল। 

Advertisement
পর্তুগালের সঙ্গে ড্র করে শীর্ষে কলম্বিয়া, মেসির মিয়ামিতে ম্লান CR7ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বিশ্বকাপ (FIFA World Cup 2026) শুরু হওয়ার আগে থেকেই মনে করা হয়েছিল পর্তুগাল (Portugal) এবারে ট্রফি জেতার অন্যতম দাবিদার। তবে রবিবার ভোরে কলম্বিয়ার (Colombia) বিরুদ্ধে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের (Cristiano Ronaldo) রীতিমত লড়াই করে ড্র করতে হল। সকলেরই নজর ছিল, লিওনেল মেসির (Lionel Messi) মিয়ামির (Miami) মাঠে কেমন পারফর্ম করেন সেদিকে। তবে তারা হতাশ হবেন। এই ড্র-এর ফলে দ্বিতীয় হয়ে নক আউটে গেল পর্তুগাল। 

অন্যদিকে রোনাল্ডোদের আক্রমণ সফল ভাবে সামলে অপরাজিত থেকেই গ্রুপের সেরা হিসেবে নকআউটের টিকিট কেটে নিল কলম্বিয়া। পুরো ম্যাচ জুড়েই পর্তুগাল গোলের খোঁজে চেষ্টা চালালেও শেষ বাধা টপকাতে পারেনি। ফলে আলোচিত এই লড়াইয়ে শেষ পর্যন্ত রোনাল্দোকে আটকে দিয়েই নিজেদের শক্তির প্রমাণ দিল কলম্বিয়া। দ্বিতীয়ার্ধের একটা সময় মনে হচ্ছিল, কলম্বিয়া যে কোনও সময়, পর্তুগালের জালে বল ধুকিয়েই দেবে। 

৭০ মিনিটের পর প্রথম কর্নার পায় পর্তুগাল। যা সত্যিই অবাক করার মতো। ম্যাচের আগে নকআউটে পৌঁছে গিয়েছিল দু'দলই। কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ থার্টি-টু-তে সহজ প্রতিপক্ষ পেতে হলে এই ম্যাচটা জিততেই হত পর্তুগালকে। বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত করা কলম্বিয়াও চাইছিল দলের ধারাবাহিকতা ধরে রাখতে রোনাল্ডোদের বিরুদ্ধে নিজেদের সেরাটা দিতে। ম্যাচের শুরুটা টানটান করেছিল দুই দলই। কোনও দলই অতিরিক্ত রক্ষণাত্মক মানসিকতা নিয়ে নামেনি, যার ফলে প্রথম মিনিট থেকেই যেন টানটান লড়াই।

এক্কেবারে প্রথম মিনিটেই ভালো সুযোগ পেয়ে গিয়েছিলেন নেস্টার লরেঞ্জোর ছেলেরা। যদিও গোল আসেনি। বস্তুত হাইড্রেশন ব্রেক পর্যন্ত কলম্বিয়ায় দাপট দেখিয়েছে। কয়েকটি সুযোগও তৈরি করেছে। হাইড্রেশন ব্রেকের পর ছবিটা বদলে যায়। এবার পর্তুগালের আক্রমণাত্মক হওয়ার পালা। ম্যাচের ৩২ মিনিটে দারুন সুযোগ পান পেড্রো নেটো, কিন্তু তিনি গোল পাননি। কয়েক মুহুর্ত পরে রোনাল্ডোর বাই সাইকেল কিকও ব্লক করে দেন কলম্বিয়ার ডিফেন্ডাররা।

Advertisement

POST A COMMENT
Advertisement