Amit Shah: 'পরিবর্তন যাত্রা'য় আজ রায়দিঘিতে শাহ, আমতায় রাজনাথ, কোথায় কখন মিটিং?

আজ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় পৌঁছবেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি হেলিকপ্টারে করে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির উদ্দেশে রওনা দেবেন। সেখানে তাঁর নির্ধারিত রাজনৈতিক কর্মসূচি রয়েছে। আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Advertisement
'পরিবর্তন যাত্রা'য় আজ রায়দিঘিতে শাহ, আমতায় রাজনাথ, কোথায় কখন মিটিং? বিজেপির পরিবর্তন যাত্রা।-ফাইল ছবি
হাইলাইটস
  • আজ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় পৌঁছবেন।
  • বিমানবন্দর থেকে তিনি সরাসরি হেলিকপ্টারে করে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির উদ্দেশে রওনা দেবেন।

আজ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় পৌঁছবেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি হেলিকপ্টারে করে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির উদ্দেশে রওনা দেবেন। সেখানে তাঁর নির্ধারিত রাজনৈতিক কর্মসূচি রয়েছে। আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

রায়দিঘির সভা ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে। দলীয় সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে বড় জনসমাবেশের আয়োজন করা হয়েছে। স্থানীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য বিজেপির শীর্ষ নেতারাও ওই সভায় উপস্থিত থাকবেন।

 

শুধু রায়দিঘি নয়, এদিন রাজ্যের আরও চারটি প্রান্ত থেকে একযোগে ‘যাত্রা’র সূচনা হবে। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে একটি যাত্রার উদ্বোধন করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। বীরভূমের হাসন থেকে যাত্রার সূচনা করবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। হাওড়ার আমতা থেকে উদ্বোধন করবেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আর উত্তর ২৪ পরগনার সন্দেশখালি থেকে যাত্রার সূচনা করবেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

দলীয় সূত্রে দাবি, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শুরু হওয়া এই যাত্রাগুলির লক্ষ্য জনসংযোগ বৃদ্ধি এবং সংগঠনকে আরও শক্তিশালী করা। একই দিনে একাধিক কেন্দ্রীয় নেতার উপস্থিতি বিজেপির শক্তি প্রদর্শনের বার্তা বহন করছে বলেই রাজনৈতিক পর্যবেক্ষকদের মত। সোমবারের এই কর্মসূচি ঘিরে স্বাভাবিকভাবেই রাজ্যের রাজনৈতিক আবহাওয়া আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

 

POST A COMMENT
Advertisement