আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে ইরানের পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকে নজর রয়েছে গোটা বিশ্বের। নতুন করে আবার উত্তেজনা বৃদ্ধি পায় কি না, নজর রাখা হচ্ছে সেদিকেও। এরই মাঝে উঠে আসছে এক বড় খবর। ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার বাহারাগোড়া থানার অন্তর্গত সুবর্ণরেখা নদী ঘিরে আবারও তৈরি হয়েছে চাঞ্চল্য এবং উদ্বেগ। বৃহস্পতিবার হঠাৎই এই নদীর মাঝখানে একটি বিশাল আকারের সন্দেহজনক ধাতব বস্তু দেখতে পান স্থানীয় বাসিন্দারা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সেটি একটি মিসাইল বোমা হতে পারে—সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কোনও অবিস্ফোরিত বিস্ফোরক।
200kg missile bomb found in Jharkhand