বিয়ে মানেই জীবনের এক বিশেষ মুহূর্ত। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রত্যেকেই নিজের মতো করে নানা পরিকল্পনা করেন। কেউ সাজানো গাড়িতে চেপে বিয়ে করতে যান, কেউ আবার ঘোড়ায় চড়ে বরযাত্রী নিয়ে হাজির হন কনের বাড়িতে। আবার অনেকেই চান, তাঁদের বিয়েতে এমন কিছু ঘটুক, যা বহু বছর পরেও সবাই মনে রাখবেন। কিন্তু পরিবারের কোনও বয়স্ক মানুষের বহু বছরের ইচ্ছা পূরণ করার জন্য যদি কেউ নিজের বিয়ের দিনটিকেই বিশেষভাবে সাজিয়ে তোলেন, তাহলে সেই আনন্দের অনুভূতিটাই আলাদা।
a groom arrives by helicopter fulfilling grandfather's 18 year old dream