Advertisement

Uttar Pradesh News: স্বামীর কফিতে পুরো নেশা মিশিয়ে রক্তারক্তি ঘটিয়ে দিল স্ত্রী! শুধুমাত্র সন্দেহেই এই হাল?

উত্তরপ্রদেশের মিরাটের লিসাড়ি গেট থানা এলাকার জায়েদ গার্ডেনে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে তাঁর স্ত্রীর বিরুদ্ধে। ওই ব্যক্তির অভিযোগ, তাঁকে অচেতন করার জন্য কফির সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়া হয়েছিল। এরপর তিনি অচেতন হয়ে পড়লে তাঁর গোপনাঙ্গে ছুরি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় গুরুতর জখম হন ওই ব্যক্তি। পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা রক্তপাত বন্ধ করার জন্য অস্ত্রোপচার করেন। পাশাপাশি, আহত অংশের চিকিৎসা এবং ক্ষত সারিয়ে তোলারও চেষ্টা চলছে। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

A woman in Uttar Pradesh has been accused of attacking her husband with a sharp weapon

Advertisement