Advertisement

Maharashtra News: ব্যাঙ্কে ঢুকে কর্মীদের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে 4 লক্ষ টাকা ছিনিয়ে ছুট! ফুল অপারেশনের CCTV Video!

ভাবুন, আপনি প্রতিদিনের মতো নিশ্চিন্তে ব্যাঙ্কে ঢুকেছেন। চারপাশে স্বাভাবিক পরিবেশ। কেউ টাকা তুলছেন, কেউ জমা দিচ্ছেন, কেউ আবার নিজের কাজ নিয়ে ব্যস্ত। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই সেই চেনা ব্যাঙ্কের পরিবেশ বদলে গেল আতঙ্কে! চোখের সামনে হঠাৎ ছিটকে এল লঙ্কার গুঁড়ো। কর্মীরা কিছু বুঝে ওঠার আগেই চোখ জ্বালা করে বন্ধ হয়ে গেল, চারপাশে তৈরি হল হুড়োহুড়ি। আর সেই সুযোগেই ক্যাশ কাউন্টার থেকে টাকা তুলে দৌড়! মনে হতে পারে, এ যেন কোনও সিনেমার ভয়ঙ্কর দৃশ্য। কিন্তু সিনেমা নয়, একেবারে বাস্তব ঘটনা। আর এই গোটা ভয়ঙ্কর অপারেশনের প্রতিটি মুহূর্ত ধরা পড়েছে ব্যাঙ্কের CCTV ক্যামেরায়!

chilli powder attack on bank employees to steel lakhs of rupees

Advertisement