ভাবুন তো, আপনার চোখের সামনে রয়েছে একটি বিছানা। আর সেই বিছানার নীচেই থরে থরে সাজানো রয়েছে 500 টাকার নোটের বান্ডিল! এক-দু’টি নয়, বান্ডিলের পর বান্ডিল। হিসাব করে দেখা গেল, শুধু নগদ টাকার অঙ্কটাই প্রায় 50 লক্ষ! প্রশ্ন উঠছে, এত টাকা এল কোথা থেকে? আর যাঁর বাড়িতে এই বিপুল নগদ অর্থের হদিস মিলেছে, তিনি কোনও ব্যবসায়ী নন, কোনও শিল্পপতিও নন। তিনি একজন সরকারি ইঞ্জিনিয়ার। যাঁর কাজ সরকারি দফতরে দায়িত্ব পালন করা, উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়নে ভূমিকা নেওয়া। অথচ তাঁরই বাড়িতে মিলল টাকার এমন ভান্ডার, যা দেখে চোখ কপালে ওঠার জোগাড়!
government engineer found with cash worth 50 lakh under bed